News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়িতে রেল লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

জোলাইবাড়িতে রেল লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ মার্চ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক রেল লাইনের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়াহয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়৷ ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ীর ফাঁড়ী থানার পুলিশ বাইখোড়া থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ঘটনাস্থলে উপস্থিতহয়৷


উনারা ঘটনাস্থলে উপস্থিত হবার কয়েকঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় ফরেনস্কিক টিম ও ডগ স্কোয়ার্ড৷ সকলের উপস্থিতিতে মৃতদেহের বিভিন্ন অংশের পরিক্ষা নিরিক্ষা করাহয়৷ পরবর্তী সময় মৃতদেহ ময়না তদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসাহয়৷ ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি রাজীব সাহা৷ পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়েযাচ্ছে৷


মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ এখন দেখার বিষয় মৃত ব্যক্তির পরিচয় জানতে ও মৃত্যুর কারন জানতে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে৷ পশ্চিম পিলাক এলাকায় এইধরনের মৃত দেহ উদ্ধার হোওয়াতে সমগ্র এলাকজুরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top