News Flash

  • Home
  • Uncategorized
  • উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে দোল উৎসব
Image

উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে দোল উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে প্রথমবারের মত আয়োজিত হল দোল উৎসব- ২০২১৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন বলেন, এরাজ্যের দোল উৎসবের ইতিহাস রাজন্য স্মৃতি বিজরিত৷ হোলি এবং দোল মানেই সাংস্ক’তিক মিলন উৎসব৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্ণা দেববর্মণ, সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য সুুবত চক্রবর্তী এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের সহকারী অধিকর্তা বিপুল দেববর্মা৷ দোল উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীগণ মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করেন৷


গোটা দেশের সঙ্গে হোলির আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী৷ঋতুরাজ বসন্তের আগমনে খুশির হাওয়া সর্বত্র৷ দিগন্তে পলাশের রং৷ জাগ্রত বসন্ত কাড়া নাড়ছে দুয়ারে দুয়ারে৷ কোকিলের কুহু কুহু রব ,আর পলাশ গাছে রঙ্গিন ফুল জানান দিচ্ছে বসন্ত হাজির প্রত্যেকের মনে৷ উৎসব প্রিয় মানুষ মেতেছেন হোলির আনন্দে৷ শীতের বিদায় এবং বসন্তের আগমন অনাবিল আনন্দ উল্লাসের বার্তা বয়ে নিয়ে আসে৷ রবিবার দুলপূর্নিমা মধ্য দিয়েই হোলি উৎসবের সূচনা হয়৷ হোলি উৎসব এখন আর কোন নির্দিষ্ট ধর্ম-বর্ণ-জাতির মধ্যে আবদ্ধ নেই৷ অনাবিল আনন্দে মেতে উঠেন গোটা দেশের সব ধর্ম বর্ণ ভাষা সংসৃকতির মানুষজন৷ সেই আনন্দ-উল্লাসে পিছিয়ে নেই আমাদের রাজ্যের জাতি উপজাতি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল অংশের মানুষজনও৷


যদিও করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এবছর হোলি উৎসবে আনন্দ-উল্লাসের মাত্রা অন্যান্য বছরের তুলনায় খানিকটা কম৷ কিন্তু উৎসব প্রিয় মানুষ করোণা ভাইরাসের সংক্রমন আতঙ্ককে দু পায়ে পিছে ঠেলে আনন্দ উল্লাসে মেতেছেন৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্রই উৎসবের আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে৷ অলিগলি পাড়ায় পাড়ায় হোলির আনন্দে মাতোয়ারা আবাল-বৃদ্ধ-বনিতাদের কণ্ঠে শোনা গেছে -রং দেবোনা খেলবো হোলি তাই কখনো হয়৷এবছর হোলি উৎসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে সে জন্য প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top