News Flash

  • Home
  • Uncategorized
  • নাগেরজলা মোটরস্ট্যান্ডে সোসাইটিকে ঘিরে বাসচালকদের অসন্তোষ, দিনভর উত্তেজনা
Image

নাগেরজলা মোটরস্ট্যান্ডে সোসাইটিকে ঘিরে বাসচালকদের অসন্তোষ, দিনভর উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ নাগেরজলা সোসাইটি বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার সকাল থেকে বাস শ্রমিকেরা বাস চালানো বন্ধ রাখে৷ পরবর্তী সময় নাগেরজলা সোসাইটির সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে অরুন্ধতী নগর থানায় মামলা দায়ের করে শ্রমিকরা৷ উল্লেখ্য, রবিবার দুপুর দুইটা নাগাদ টি আর ০১ এ ১৪৮২ নম্বরের বাস নিয়ে চালক বিন কোয়েশ মিয়া নাগেরজলা থেকে বের হয়ে যাত্রী নিয়ে যাবার সময় গাড়ি দাঁড়ানো নিয়ে বাকবিতন্ডা বাধে নাগেরজলা সোসাইটির পিন্টু দেবনাথের সাথে৷


পরে সেই জল গড়ায় হাতাহাতিতে৷ রাতে আটটা নাগাদ নাগেরজলা সোসাইটির পক্ষ থেকে বিনকোয়েশ মিয়াকে ডেকে নিয়ে যায় সোসাইটি ঘরে৷ দুপুরের কথা নিয়ে আলোচনার সময় আচমকা পিন্টু দেবনাথ বিনকোয়েশের উপর হাত তুলে৷ ঘটনাস্থল থেকে স্থান ত্যাগ করে চলে আসেন বিনকোয়েশ মিয়া এবং তার সহজ চালক৷ সোমবার সকালে খবরটি চাওয়ার হতেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়৷


প্রায় শতাধিক শ্রমিক একত্রিত ভাবে এ ডি নগর থানায় গিয়ে মামলা দায়ের করে পিন্টু দেবনাথের বিরুদ্ধে বলে জানান সাউথ ত্রিপুরা বাস অনার্স এসোসিয়েশনের বিনকোয়েশ মিয়া৷ একইভাবে অন্যান্য শ্রমিকরা জানান প্রতিদিন দিনে ২০ টাকা এবং ৫০ টাকা করে পার্কিং করা হলেও প্রায়ই গাড়ি থেকে রাতের বেলা গাড়ির তেল, ব্যাটারি এবং জেক সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়৷ বিষয়টি সোসাইটিকে জানানো হলেও চুরি রোখা যাচ্ছে না৷

সোসাইটি দায়ভার নিয়ে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ৷ তাদের অভিযোগ পুলিশ যদি মামলার বড় আইনগত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ রাখবে৷ প্রয়োজনে গাড়ির মালিক কর্তৃপক্ষ যদি গাড়ি চালাতে চায় তাহলে চালাতে পারে৷ কিন্তু গাড়ির শ্রমিকরা ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত গাড়ি চালাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়৷ তবে এদিন নাগেরজলা থেকে পর্যাপ্ত পরিমাণে গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুভর্োগের শিকার হতে হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top