News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বিস্তর পরিমাণে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার ছয়
Image

বিশালগড়ে বিস্তর পরিমাণে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ মার্চ৷৷ রবিবার রাতে বিশালগড় নিচের বাজারে কংগ্রেস ভবন থেকে রাতে নেশা সামগ্রীসহ আটক করা হয়েছে ৬ জনকে৷ আটক হওয়া ৬ জনের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন তার নাম প্রসেনজিৎ রায় ওরফে ব্রাত্য৷ কিন্তু জেল থেকে অন্তর্বর্তী জামিনে বের হওয়ার পর রবিবার রাতে নেশা সামগ্রীসহ পুলিশের জালে প্রসেনজিৎ রায়৷ সাথে আটক করা হয়েছে তার ৫ জনকে৷ সহযোগিকে নাসির আহমেদ ওরফে চোরা নসূকেও৷


জানাযায় সিপাহীজলা জেলার সবকটি থানা সহ চুড়াইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত একাধিক থানায় এনডিপিএস সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলা রয়েছে নসুর বিরুদ্ধে৷ এছাড়াও এদিন গ্রেফতার করা হয় গৌরাঙ্গ ঘোষ, জিন্নাল হোসেন, প্রবির রায় এবং অজয় সাহাকে৷

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা৷ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পরিত্যক্ত কংগ্রেস ভবনে তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে কফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, সাতটি মোবাইল হ্যান্ডসেট, দুটি বাইক সহ নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ৷ তবে বিশালগড়ের প্রাণকেন্দ্র বিশালগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খোদ প্রকাশ্য বাজারে কিভাবে এই নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনমনে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top