ওয়াশিংটন, ৩০ মার্চ (হি.স.): আমেরিকায় ধীরে ধীরে হয়তো নিয়ন্ত্রণে আসছে করোনাভাইরাসের সংক্রমণ, গত কয়েকদিনের দৈনিক সংক্রমণ দেখে তো এমনটাই মনে হচ্ছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ধীরে ধীরে কমছে। যদিও, মাঝেমধ্যে আবার হঠাৎ করেই বাড়ছে মৃত্যু ও আক্রন্তের সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯,৭০৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৩৯ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩১,০৩৩,৮০১-এ পৌঁছে গিয়েছে মোট কোভিড সংক্রমণ। সোমবার সারা দিনে আমেরিকায় করোনা কেড়েছে ৬৩৯ জনের প্রাণ, ফলে মার্কিন মুলুকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬৩ হাজার ২০৬ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭০৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৩৯ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩১,০৩৩,৮০১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,৫০৯,২২০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৯ লক্ষ ৬১ হাজার ৩৭৫ জন।

৬৩৯ বেড়ে ৫.৬৩-লক্ষাধিক মৃত্যু, আমেরিকায় নিয়ন্ত্রণে আসছে করোনা-সংক্রমণ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















