News Flash

  • Home
  • Uncategorized
  • ঋষ্যমুখে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

ঋষ্যমুখে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ এডিসি ভোটের প্রাকমুহুর্তে ঋষ্যমুখ ব্লকের ফাড়ি থানার অধীনে, নলুয়ার বরোজ কলোনি সুইস গেটের নীচে শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধারের পর , শনিবার দুপুরে ঋষ্যমুখ ব্লকের রতনপুর এডিসি ভিলেজের গাবুরছড়া এলাকার ধনকুমার পাড়ার হটিকালচারের পুকুর সংলগ্ণ একটি স্থান থেকে আরো এক যুবকের মৃতদেহ উদ্ধার ময় করলো পুলিশ৷


ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ে উঠছে নানান প্রশ্ণ৷ মৃত যুবকের নাম রাজু চাকমা৷ বয়স ৩৫ বছর৷ বাড়ি রতনপুর এডিসি ভিলেজের বৃন্দামা টিলা এলাকায়৷ খবর পেয়ে সাথে সাথে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রনধীর দেববর্মা, বিলোনিয়া থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন ,মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, সহ টিএসআর ও ঘটনাস্থলে ছুটে যায়৷ খবর দেওয়া হয় ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড৷


মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও এলাকা বাসী সহ পরিবারের অভিযোগ রাজু চাকমাকে খুন করা হয়েছে৷নাকে ও গলায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ জানা যায় , আজ ভোরে বাড়ি থেকে বের হয় রাজু চাকমা৷ এরপর কোন হদিস পায়নি বাড়ির লোকজনেরা অবশেষে দুপুরে বাড়ি থেকে তিনশ মিটার দুরে ধনকুমার পাড়ার হটিকালচার পুকুর সংলগ্ণ স্থান থেকে উদ্ধার হয় মৃতদেহ৷ পুকুরে মাছ ধরতে এসে মৃতদেহ দেখে খবর দেওয়া হয় স্থানীয় লোকজনদের৷ স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলে এসে মৃতদেহ চিনতে পেরে খবর দে বাড়ির লোকজন ও পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ খবর দেওয়া হয় ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমকে৷কী কারনে , কারা ? হত্যা করেছে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে বিলোনিয়া মহকুমা জুড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top