News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ঢালাও উন্নয়ন গুরুত্ব বিজেপির ইস্তাহারে
Image

এডিসিতে ঢালাও উন্নয়ন গুরুত্ব বিজেপির ইস্তাহারে

আগরতলা, ২৭ মার্চ (হি.স.)৷৷ আধুনিক শহরের ধাঁচে খুমুলুংকে গড়ে তোলার সাথে ২৭ দফা প্রতিশ্রুতি দিয়ে আজ ইস্তাহার প্রকাশ করল বিজেপি৷ টিটিএএডিসি নির্বাচনে বিজেপি-র নির্বাচনি ইস্তাহারে ঢালাও উন্নয়নই স্থান পেয়েছে৷
শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি এই ইস্তেহার প্রকাশ করেছে৷ বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হলে উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে৷


তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ককবরক ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতীয় ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে৷ শুধু তা-ই নয়, ভিলেজ কমিটিগুলি গণতান্ত্রিকভাবে গঠন করা হবে৷ তাঁর কথায়, জনজাতি কাস্টমারি ল সংকলন এবং উপযোগের ব্যবস্থা করা প্রাধান্য পাবে৷ জনজাতিদের ভাষা উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে৷ তিনি বলেন, প্রতিটি জনজাতি এলাকায় জোন ভিত্তিক একটি করে আবাসিক সংসৃকতি কেন্দ্র স্থাপন করা হবে৷


এদিন তিনি বলেন, খুমূলুংকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে৷ এই শহরে তৈরি হবে উচ্চ শিক্ষা কেন্দ্র, আধুনিক হাসপাতাল এবং বাজার৷ পরিণত হবে এমন এক ভ্রমণ কেন্দ্র যেখানে দেশ বিদেশের পর্যটকরা ত্রিপুরার সংসৃকতি জানতে, বুঝতে ও দেখতে আসবেন৷ সাথে তিনি যোগ করেন, খুমূলুঙের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে৷ শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী বনধন যোজনায় বনজ উৎপাদন, সংগ্রহ, প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এর ফলে জনজাতিদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে৷


তিনি বলেন, ধলাইতে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে৷ অবৈধভাবে হস্তান্তরিত জনজাতিদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে৷ জেলা পরিষদের গ্রামীণ বাজারগুলিকে শহরে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হবে৷ তিনি জানান, দিল্লি, শিলং, বেঙ্গালুরু এবং চেন্নাইতে ত্রিপুরা ছাত্রাবাস করার চেষ্টা করা হবে৷ খুমলুঙে একটি ফুটবল অ্যাকাডেমি স্থাপন করা হবে৷
তাঁর কথায়, বর্তমান এডিসি-কে অধিক ক্ষমতার সঙ্গে তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা হবে৷ এডিসি এলাকায় মার্শাল আর্টস অ্যাকাডেমি গঠন করা হবে৷ তিনি বলেন, জনজাতিদের পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির বিস্তার, সংকলন ও বৈজ্ঞানিক ব্যবহারের উদ্যোগ নেবে নতুন কাউন্সিল৷ প্রতিটি সাব-জোনাল এলাকায় জনজাতিদের পোশাক ও বুনন কেন্দ্র স্থাপন করা হবে৷ জুম উৎপাদিত ফসলকে অর্গানিক ফুড হিসেবে ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা হবে৷


তিনি বলেন, এডিসি-র জন্য পৃথক নিয়োগ নীতি তৈরি করা হবে৷ নতুন কাউন্সিল বাঁশবেতের প্রশিক্ষণ এবং বিপণন কেন্দ্র স্থাপন করবে৷ এডিসি-তে ভাষা শিক্ষক নিয়োগ করা হবে৷ তাঁর দাবি, এডিসি-তে অগ্ণি নির্বাপক কেন্দ্র স্থাপন করা হবে৷ যে সমস্ত জনজাতির টিনের ঘর রয়েছে তাঁদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের বন্দোবস্ত করা হবে৷ শুধু তা-ই নয়, এডিসি এলাকার সমস্ত কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করা হবে৷
তিনি জোর গলায় বলেন, এডিসি এলাকায় বিদ্যুতায়ন, পানীয় জল সরবরাহ এবং সোলার লাইট প্রদানের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে৷ সাথে ২০টি মডেল ভিলেজ স্থাপন করা হবে৷ সাথে তিনি যোগ করেন, এডিসি এলাকায় মুখ্যমন্ত্রী রবার মিশন প্রকল্পে জনজাতিদের রবার চাষে সহায়তা করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top