News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ফের দূর্ঘটনা অল্পেতে রক্ষা
Image

বিশালগড়ে ফের দূর্ঘটনা অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ মার্চ৷৷ আবারো যান দুর্ঘটনা ঘটলো বিশালগড় থানাধীন সিপাহীজলা এলাকায়৷ জানা গেছে টি আর ০১এ এফ ১৭৬৩ নম্বরের একটি মাল বোঝাই ট্রাক সিপাহীজলা এলাকায় দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়৷ ঘটনা ঘটার সাথে সাথেই গাড়ির চালক এবং সহ চালক দুজনেই পালিয়ে যেতে সক্ষম হয়৷ ঘটনার প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা বিশালগড় থানায় খবর পাঠায়৷

ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে৷ জানা গেছে গাড়িটির অতিরিক্ত পণ্য বহন এবং দ্রুতগতিতে আসার কারণেই এই দুর্ঘটনা৷ কেউ কেউ দাবি করছে গাড়ির চালক মদ মত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা৷ তবে ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ির ভেতরে থাকা মালামাল এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করে বিশালগড় থানায় নিয়ে আসে৷ এই ঘটনার পর সিপাহীজলা এলাকায় রাস্তার দুদিকে অনেক গাড়ি আটকে যায়৷ বিশালগড় থানার পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে দেয়৷ এই ঘটনায় গাড়ি চালক এবং যাত্রীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top