News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে ভোট বিভাজন হলেও বিজেপি-র ভোট অক্ষত রয়েছে : জিষ্ণু
Image

এডিসি নির্বাচনে ভোট বিভাজন হলেও বিজেপি-র ভোট অক্ষত রয়েছে : জিষ্ণু

আগরতলা, ২৭ মার্চ (হি.স.)৷৷ এডিসি নির্বাচনে ভোট বিভাজিত হলেও, মোটেও চিন্তিত নয় বিজেপি৷ দলের নির্বাচন প্রভারি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার কথায়, আমাদের ভোট অক্ষত রয়েছে৷ চিন্তিত হওয়ার প্রয়োজন নেই৷


তিনি বলেন, এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি না৷ তাঁর কথায়, সিপিএম বহুরূপে নির্বাচনি লড়াইয়ে নেমেছে৷ কারণ, তারা উন্নয়নের পরিপন্থী৷ তিনি বলেন, দীর্ঘ সময় এডিসি-র ক্ষমতায় ছিল সিপিএম৷ মাঝে একটি আঞ্চলিক দল এডিসি-র ক্ষমতা দখল করেছিল৷ সিপিএম সেখানেও ষড়যন্ত্র করে বিভাজিত করেছে৷ ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই কাউন্সিল ভেঙে গিয়েছিল৷


তাঁর কথায়, সিপিএম জনজাতিদের উন্নয়ন আটকাতে চায়৷ তাই তাঁরা সাম্প্রদায়িক কথা বলেন৷ এদিন বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা দলের অভ্যন্তরীণ সমস্যা প্রসঙ্গে বলেন, কয়েকজন দল-বিরোধী কাজে লিপ্ত হয়েছিলেন৷ তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ তবে এই বিক্ষিপ্ত ঘটনা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না৷ তিনি বলেন, নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার অধিকার সকলের রয়েছে৷ তাঁদের কারা সাহায্য করছেন সে-বিষয়ে বিজেপি-র কোনও আগ্রহ নেই৷


এ-বছর এডিসি নির্বাচনে বিজেপি-আইপিএফটি ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সিপিএম, কংগ্রেস, আইএনপিটি, তিপ্রাল্যান্ড স্টেট পার্টি এবং বড় মাত্রায় নির্দল প্রার্থী৷ জিষ্ণু দেববর্মা কটাক্ষের সুরে বলেন, তিপ্রাল্যান্ড স্টেট পার্টি তিপ্রা-র সাথে মিশে গেছে বলে ঘোষণা করা হয়েছিল৷ অথচ নির্বাচনে তিপ্রা-র কোনও অস্তিত্ব নেই৷ বরং তিপ্রাল্যান্ড স্টেট পার্টি চিহ্ণ নিয়েও তাঁরা সকলে নির্বাচনে লড়াই করবে৷ তাঁদের রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় বলে বিদ্রুপ করেন তিনি৷
তাঁর কথায়, এডিসি নির্বাচনে ভোট বিভাজন হবেই৷ তবে, তাতে বিজেপি-র চিন্তিত হওয়ার কোনও অবকাশ নেই৷ কারণ, বিজেপি-র ভোট অক্ষত রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top