News Flash

Image

গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ মার্চ৷৷ গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন এক ব্যক্তি-ঘটনা পূর্ব গকুলপুর৷ শুক্রবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন পূর্ব গকুলপুর রবি দাস কলোনী এলাকায়৷ গতকাল রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছেন৷ অভিযুক্ত পলাতক৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পূর্ব গকুলপুর এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে রাধাকিশোরপুর থানাধীন পূর্ব গকুলপুর রবি দাস কলোনী এলাকায় আলেক মিয়াকে বাড়ির উঠোনে গাছের ডাল দিয়ে মেরে রক্তাক্ত করে হত্যা করে তারই শ্যালক৷ রাতেই খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কে গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যান৷ অভিযোগের তীর তারই শ্যালক ফরিদ মিয়ার বিরুদ্ধে৷ তবে অভিযুক্ত শ্যালক ফরিদ মিয়া পলাতক বলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি৷৷ এদিকে এই বিষয়ে মৃত ব্যক্তির স্ত্রী জানান উনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না৷ উনার মেয়ের ডেলিভারির জন্য হাসপাতালে ছিলেন তাই উনি এই বিষয়ে তেমন কিছুই জানেন না৷ স্থানীয়রাও এই বিষয়ে তেমন মুখ খুলতে নারাজ৷ যার ফলে কি কারনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা সঠিকভাবে জানা যায় নি৷ খবর লেখা অব্দি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top