News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রাজ্যের জনগণের স্বাস্থ্য সুুরক্ষিত রাখতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে৷ সরকারের আন্তরিকতায় কোনও ঘাটতি নেই৷ প্রত্যন্ত এলাকার মানুষের কাছে যতটা সম্ভব স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো যায়, সেই লক্ষ্যে রাজ্যের সর্বত্র কর্মযজ্ঞ চালু রয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে রাজ্যের দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষকে স্বাস্থ্য পরিষেবার সুুফল পৌঁছে দিতে অভিনব প্রয়াস গ্রহণ করা হয়েছে৷ আজ বিধানসভায় বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক মবস্বর আলী ও বিধায়ক নারায়ণ চৌধুরী আনীত এক দৃষ্টিআকর্ষণী নোটিসের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ দৃষ্টিআকর্ষণী নোটিসটি ছিল ’রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতার কারণে স্বাস্থ্য পরিষেবায় সমস্যা সৃষ্টি হওয়া সম্পর্কে’৷


এই দৃষ্টিআকর্ষণী নোটিসের জবাবে মুখ্যমন্ত্রী আরও বলেন, সকল অংশের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুুনিশ্চিত করার লক্ষ্যে ২০২২ সালের মধ্যে সকল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে স্বাস্থ্য ও সুুস্থতা কেন্দ্রে উন্নীত করা হবে৷ ২০১৯-২০ তে মোট ৩০৫টি এবং ২০২০-২১ বছরের বর্তমান সময় পর্যন্ত ২৮০টি স্বাস্থ্য ও সুুস্থতা কেন্দ্র চালু আছে৷ রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ চিকিৎসকরা তাদের হারানো মনোবল ফিরে পেয়েছেন৷ এখন জটিল অস্ত্রোপচার রাজ্যেই সম্ভবপর হচ্ছে৷ জনগণকে স্বাস্থ্য পরিষেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা নিরন্তর প্রয়াস জারি রেখেছেন৷ রাজ্যের বর্তমানে ২টি মেডিকেল কলেজ, ৬টি রাজ্যভিত্তিক হাসপাতাল, ৬টি জেলাভিত্তিক হাসপাতাল, ১২টি মহকুমাভিত্তিক হাসপাতাল, ২৩টি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, ১১৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ১০০১টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে৷ রাজ্যের কিছু কিছু হাসপাতালে স্বাস্থ্যকর্মীর স্বল্পতা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্বাস্থ্যকর্মীরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে অ্যালোপেথি চিকিৎসক রয়েছেন ৯৭৮ জন, হোমিও চিকিৎসক রয়েছেন ১৭ জন, আয়ুর্বেদ চিকিৎসক রয়েছেন ৪০ জন, দন্ত চিকিৎসক রয়েছেন ৫৩ জন, নার্স রয়েছেন ২,২১০ জন ও প্যারামেডিকেল কর্মী রয়েছেন ৩,১০৫ জন৷ মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর চিকিৎসকদের অবসরের পর তাদের চাকুরীতে পুনর্বহালের বয়সসীমা দুটি পর্যায়ে ৬৫ বছর পর্যন্ত করা হয়েছে৷ সকল ক্যাটাগরীর চিকিৎসকগণ এরফলে উপক’ত হবেন৷ রাজ্যে গত দুই বছর সময়ে মোট নিউরো সার্জারী করা হয়েছে ৩০০টি৷ এছাড়াও নিউরো সংক্রান্ত ১,৩০০ জন রোগী জিবি হাসপাতালে চিকিৎসার সুুযোগ পেয়েছেন৷

বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্টেন্ট প্রফেসর, বেসিক টিচার মিলিয়ে মোট ৮২ জন ফ্যাকাল্টিকে উচ্চপদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ আমবাসাতে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে৷ ১২০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সুুবিধা সম্পন্ন উত্তর-পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ ক্যান্সার হাসপাতাল অটল বিহারী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতাল চালু করা হয়েছে৷ রাজ্যে নতুন করে ২টি জেলা হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ এই জেলা হাসপাতালগুলি নির্মাণ করা হবে খোয়াই ও সিপাহীজলা জেলায়৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সুুষ্ঠভাবে প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে অ্যালোপেথি চিকিৎসক নিয়োগ করার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নার্স নিয়োগ প্রক্রিয়া চলছে৷ ইতিমধ্যেই স্টাফ নার্স পদের রিক্রটমেন্ট রুলস হয়ে গেছে৷ বর্তমানে ৭৫টি নার্স পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য বর্তমান সরকার ১২১ জন মেডিকেল অফিসার নিয়োগ করেছেন৷ তাছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মী যেমন ৪৯৩ জন ফার্মাসিস্ট, ১৪৩ জন ল্যাবরেটরি টেকনেশিয়ান, ২৮ জন রেডিওগ্রাফার, ২১ জন অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট, ১৪ জন ইসিজি টেকনেশিয়ান পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাছাড়া এম পি ডব্লিউ পদে ৪৭ জনকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top