পুরুলিয়া, ১৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিদায় এবার নিশ্চিত। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তা জানিয়ে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার পুরুলিয়ার বলরামপরের জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, “মাত্র ৪৫ দিন বাকি। ২ মে’র পর তৃণমূলের বিদায় সুনিশ্চিত।” এদিন বলরামপুরের জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, “বাংলা হল সেই পবিত্র ভূমি যেখানে আমাদের জাতীয় সংগীত রচিত হয়েছে। বন্দেমাতারাম গানটিও সৃষ্টি হয়েছে। বাংলার মাটিকে কোটি কোটি প্রণাম।”
‘জয় শ্রীরাম’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে যোগী বলেছেন, “আমার অবাক লাগে মমতা দিদি জয় শ্রীরাম শুনে খুব রেগে যান এবং যখন আমি এখানে এসেছি তখন সবাই আমাকে স্বাগত জয় শ্রীরাম বলেই সম্বোধন করেছেন। এখন মমতাদি, রাহুল গান্ধী এরাও মন্দিরে যাচ্ছেন। এটাই তো আমাদের কৃতিত্ব।” যোগী বলেন, “মোদীজীর মন্ত্র হলো ‘সবকা সাথ সবকা বিকাশ’। সবাইকে একসঙ্গে নিয়ে চলাই আমাদের আদর্শ।”

২ মে-র পর তৃণমূলের বিদায় নিশ্চিত : যোগী আদিত্যনাথ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















