News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারীকরণ নিয়ে প্রতিবাদ মিছিল সিট্যুর
Image

বেসরকারীকরণ নিয়ে প্রতিবাদ মিছিল সিট্যুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলি বেসরকারিকরণের প্রতিবাদে এবং সরকারি দপ্তরগুলিতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ নীতি চালু করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার সিআইটিইউ এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে শ্রমদপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়৷এদিন মিছিলটি সিআইটিইউ রাজ্য কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের অফিসের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়৷ পথসভায় সি আই টি ইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তীব্রভাবে সমালোচনা করেন৷ তিনি সরকারের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বিজেপি সরকার ব্যাংক বেসরকারিকরণ করার সিদ্ধান্ত অত্যন্ত ভয়ঙ্কর৷ গ্রাহকদের জমানো টাকা কোন নিশ্চয়তা থাকবে না৷


দেশে পুঁজিপতিরা প্রায় ১০ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে টাকা ফেরত দিচ্ছে না৷ এটা একটা অরাজকতা৷ ব্যাংক বেসরকারিকরণ করে দেওয়ার জন্য সরকার প্রচুর ব্যাংকের শাখা গুটিয়ে নিচ্ছে৷ জীবন বীমা সংস্থা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ আরো কয়েকটি সংস্থা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সরকারের এ ধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ব্যাংকের দুই দিনব্যাপী ধর্মঘটের সমর্থন জানায় সিআইটিইউ বলে জানান মানিক দে৷

তিনি বলেন আন্দোলন না চললে হবে না৷ কারণ মানুষের জীবন এ বিজেপি সরকারের আমলে বিপন্ন হয়ে পড়েছে৷ কয়লা ক্ষেত্র এবং বিমানবন্দর বিক্রি করে দিতে চলেছে সরকার৷ দেশের সর্বনাশ ডেকে আনছে৷ ছাত্র শ্রমিক এবং নারীরা সবাই রাস্তায় নেমে সরকারের জন বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে৷ তাই এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে আরো বেশি সঙ্ঘবদ্ধ হওয়া দরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ শ্রী দে আর বলেন রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ৫০ হাজার চাকরি দেওয়া তো দূরের কথা, দিল্লির মতো ত্রিপুরার পেছনের ইঞ্জিন একইভাবে হাঁটছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top