News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না : পীযুষ গোয়েল
Image

ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না : পীযুষ গোয়েল

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না। লোকসভায় দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল।  যদিও, রেলমন্ত্রী জানিয়েছেন, রেলে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো উচিত, কারণ বেসরকারি বিনিয়োগের ফলে পরিষেবার উন্নতি হবে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, “ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না। ভারতীয় রেল প্রতিটি ভারতবাসীর সম্পদ এবং তেমনই থাকবে।”
পীযুষ গোয়েল আরও বলেছেন, “আমাদের বিরুদ্ধে রেলকে বেসরকারিকরণের অভিযোগ তোলা হচ্ছে, কেউ তো কখনও বলেন না রাস্তায় শুধুমাত্র সরকারি গাড়িই চলা উচিত, এমনটা বলেন না কারণ প্রাইভেট এবং সরকারি উভয় বাহনই অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তা করে।  রেলে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো উচিত, কারণ বেসরকারি বিনিয়োগের ফলে পরিষেবার উন্নতি হবে। পাবলিক এবং প্রাইভেট সেক্টর একসঙ্গে কাজ করলেই আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশ প্রগতির দিকে আরও অগ্রসর হবে।”


ভারতীয় রেলে কী কী কাজ হয়েছে সে প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেছেন, “প্রায় ১০০০ রেল স্টেশন এবং ৪০০ রেলওয়ে বিল্ডিংয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম দেশ হবে যেখানে ‘নেট জিরো রেলওয়ে’ হয়ে উঠবে।” রেলমন্ত্রী আরও জানিয়েছেন, “২০১৯-২০২১ এই বছরে ভারতীয় রেলে দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, সর্বশেষে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top