News Flash

  • Home
  • Uncategorized
  • এপ্রিল থেকে মহার্ঘ্য হচ্ছে তাজমহল দর্শন, গুণতে হবে বাড়তি মূল্য
Image

এপ্রিল থেকে মহার্ঘ্য হচ্ছে তাজমহল দর্শন, গুণতে হবে বাড়তি মূল্য

আগ্রা, ১৬ মার্চ (হি.স.): এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে তাজমহল দর্শনের দাম। ভারতীয় হোক অথবা বিদেশী, দুই ধরনের পর্যটকদের জন্যই বাড়তে চলেছে এই দাম। আগামী ১ এপ্রিল থেকেই বর্ধিত দাম বলবৎ হতে চলেছে বলে আগ্রা প্রশাসনের পক্ষ থেকে  জানা যাচ্ছে। ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে এতদিন প্রবেশ মূল্য ছিল মাথাপিছু ৫০ টাকা৷ সূত্রের খবর, এবার নতুন এই মূল্য তালিকা মোতাবেক, সেই মূল্য বাড়িয়ে মাথাপিছু ৮০ টাকা করা হচ্ছে৷
অন্যদিকে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য ১০০ টাকা পর্যন্ত বাড়তে চলেছে। বর্তমানে তাঁদের প্রবেশ মূল্য ছিল মাথাপিছু ১১০০ টাকা। এবার তা ১২০০ টাকা হতে পারে। শুধু তাই নয়, মূল গম্বুজে প্রবেশ করতে হলেও গুণতে হবে বাড়তি মূল্য। আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্ত জানিয়েছেন, আগ্রা ডেভলপমেন্ট অথরিটি মূল গম্বুজের প্রবেশ মূল্যে বাড়তি ২০০ টাকা ধার্য করছে। অর্থাৎ এখানে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের ৪৮০ টাকা দাম দিতে হবে। সেক্ষেত্রে বিদেশীদের দিতে হবে ১৬০০ টাকা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top