News Flash

  • Home
  • Uncategorized
  • কড়ইলঙয়ে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

কড়ইলঙয়ে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ মার্চ৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার করইলঙ এলাকায় সোমবার বিকেল চারটে নাগাদ নিজ থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷তেলিয়ামুড়া পুর পরিষদের ২ নম্বর ওয়ার্ডের করইলং এলাকায় সোমবার বিকেল চারটে নাগাদ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত গৃহবধূর নাম শিল্পী মোদক৷ স্বামীর নাম কৃষ্ণ দাস৷ স্বামী পেশায় মৎস্য ব্যবসায়ী৷ তাদের দু’’বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷


ঘটনার সময় স্বামী বাড়িতে ছিল না৷ বাড়িতে ফিরে এসে বিকেল চারটে নাগাদ বাড়িতে ফিরে এসে স্বামী কৃষ্ণ দাস স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ঘরের ভিতরে ফাঁসিতে আত্মহত্যা করেছে গৃহবধুটি৷ ঘরের ভিতরে ছিল দু’’বছরের শিশুকন্যাটি৷ স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখে স্বামী কৃষ্ণদাস চিৎকার শুরু করেন৷ ছুটে আসেন স্থানীয় লোকজনরা৷ খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তার স্বামী জানান দীর্ঘদিন ধরে স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল৷ বহুবার তাকে ডাক্তার দেখিয়েছেন৷ কিছুদিনের মধ্যেই আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল৷ এর মধ্যেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷

তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এক তরুণী গৃহবধূর নিজ ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের ২ নং ওয়ার্ড তথা করইলং এলাকার বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা কৃষ্ণ দাসের ২২ বছর বয়সি গৃহবধূ তথা শিল্পী মোদক (দাস) নিজ ঘরে ফাঁসির দড়িতে ঝুলে পড়ে৷ ঘটনার সময় তার স্বামী কৃষ্ণ বাড়ি ছিল না৷ কোন এক আত্মীয়ের বাড়িতে সে গিয়েছিল৷ আর সেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে শিল্পী নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে৷শিল্পী ও কৃষ্ণের ২ বছরের একটি কন্যাসন্তান রয়েছে৷


ঘটনার সময় সেই ছোট মেয়েটি বাড়িতেই ছিলো৷তবে শিল্পীর স্বামী কৃষ্নর বক্তব্য হলো, শিল্পী বেশ কিছু বছর যাবৎ শিল্পীর মাথায় সমস্যা ছিল৷ অনেক ডাক্তার দেখাচ্ছিল তার স্বামী৷ এই কয়েকদিনের মধ্যে আবার ডাক্তারের কাছে যাওয়ার কথাও ছিল৷ কিন্তু সমস্ত কিছুর অবসান ঘটিয়ে সোমবার বিকেল চার (৪)টে নাগাদ নিজ বাড়িতে বাড়ির সকলের নজর এড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে৷ ঘটনার প্রত্যক্ষ করে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top