News Flash

  • Home
  • Uncategorized
  • দশ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার আটজন
Image

দশ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার আটজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ ব্যাপক সাফল্য পেয়েছে৷১০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷


একদার সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা শহর এখন ঐতিহ্য হারিয়ে সাগরে ভাসছে৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর আনাচে-কানাচে তাদের রমরমা আসর জমাচ্ছে৷ শুধুমাত্র দেশী ও বিলিতি মদের উপরেই এখন নেশাখোররা নির্ভর করছে না, ব্রাউন সুগার ,ফেনসিডিলসহ মারাত্মক নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশনের মাধ্যমে নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ৷

তাতে ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম৷ সবকিছু জেনেশুনে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে৷ তবে আগরতলা পশ্চিম থানার পুলিশ ও পশ্চিম থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদব এর নেতৃত্বে দফাওয়ারী অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ব্যাপক সাফল্য পেয়েছে৷ সদর মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদবের নেতৃত্বে পুলিশ চারটি স্থানে অভিযান চালায়৷ স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকা, কুমারী টিলা এবং হেরিটেজ পার্ক সংলগ্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮ জন নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ সদরের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন তাদের কাছ থেকে ১০৬ গ্রাম ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে৷ তাদের কাছ থেকে চারটি বাইক এবং ১৩ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ আটক ৮ জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top