News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনা-সংক্ৰমণ, ফের বদল স্বাস্থ্যমন্ত্রী
Image

ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনা-সংক্ৰমণ, ফের বদল স্বাস্থ্যমন্ত্রী

রিও ডি জেনেইরো, ১৬ মার্চ (হি.স.): ব্রাজিলে হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যাও একের পর পর এক রেকর্ড গড়ছে। তবে বিগত এক সপ্তাহের তুলনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু খানিকটা কমেছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ২৭৫ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,১০৭ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৭৯ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৯ হাজার ৬০২-তে পৌঁছেছে।
সংক্রমণ প্রতিদিনই দ্রুততার সঙ্গে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৪২,১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,৫২৫,৪৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০,১১১,৯৫৪ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১৩৩,৯২১ জন।
ব্রাজিলে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ফের পরিবর্তন করা হয়েছে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে। এই নিয়ে চতুর্থবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করেছেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে ব্রাজিলিয়ান কোভিড সোসাইটি অফ কার্ডিওলজির সভাপতি মার্সেলো কুইরোগাকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top