News Flash

  • Home
  • Uncategorized
  • এপ্রিলের শেষেই ভারতে সফরে বরিস জনসন : ব্রিটিশ পিএমও
Image

এপ্রিলের শেষেই ভারতে সফরে বরিস জনসন : ব্রিটিশ পিএমও

লন্ডন, ১৬ মার্চ (হি.স.): প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লিতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু, বরিসের দেশে সেই সময় তাণ্ডব শুরু করেছিল করোনার নয়া স্ট্রেন। তাই ভারত সফরে আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাসের শেষেই ভারত সফরে আসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় অনুযায়ী সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল মাসের শেষে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার পর এটাই বৃষের প্রথম প্রধান আন্তর্জাতিক সফর হতে চলেছে।
গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে, প্রধান অতিথি হয়ে দিল্লিতে আসার কথা ছিল বরিসের, কিন্তু সে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন স্ট্রেনের বাড়বাড়ন্তের কারণে ভারত সফর বাতিল করেছিলেন বরিস। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের শেষে ভারতে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top