News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্ৰমণ বৃদ্ধিতেও হুঁশ ফিরছে না, মুম্বইয়ের সমস্ত মার্কেটেই বেলাগাম ভিড়
Image

সংক্ৰমণ বৃদ্ধিতেও হুঁশ ফিরছে না, মুম্বইয়ের সমস্ত মার্কেটেই বেলাগাম ভিড়

মুম্বই, ১৬ মার্চ (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। বুধবারই দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি, শুধুমাত্র মুম্বইতেই সোমবার সারাদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১ হাজার ৭১২ জন। নতুন করে করোনা-সংক্ৰমণ বৃদ্ধিতেও কারও হুঁশ ফিরছে না! মঙ্গলবার সকালে মুম্বইয়ের দাদর মার্কেটে সাধারণ মানুষের ভিড় ছিল অকেনটাই বেশি। মাস্ক কারও মুখে ছিল না বললেই চলে, তাছাড়া সামাজিক দূরত্ববিধি মেনে চলছেন না কেউ। শুধুমাত্র দাদর মার্কেট নয়, মুম্বইয়ের সমস্ত মার্কেটেই এদিন সকালে একই পরিস্থিতি ছিল।  
এ বছরের শূরুতে যেখানে গড়ে প্রতি দিন ১০ হাজার করে সংক্রমণ হচ্ছিল, সেখানে গত কয়েক দিনে হঠাই তা দ্বিগুণ হয়ে ৩ গুণের দিকে এগোতে শুরু করেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে, মৃত্যুও বাড়ছে। সাধারণ মানুষের উদাসীনতার জন্য এই পরিস্থিতি বলে মনে করছেন অনেকেই। তার উপর ভারতে করোনাভাইরাসের টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এই উদাসীনতা অনেকটাই বেড়েছে। কারও মুখেই এখন মাস্ক দেখা যাচ্ছে না, কেউ সামাজিক দূরত্ব বিধি মেনে চলছেন না। দেশবাসী যেন ভেবে নিয়েছে মহামারী চলে গিয়েছে, কিন্তু তাঁদের ভাবনা যে ভুল তা গত কয়েকদিনের সংক্রমণ বৃদ্ধি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top