News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতন বন্ধে মহিলা-পুরুষ উভয়ের সহযোগিতা চাইলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

নারী নির্যাতন বন্ধে মহিলা-পুরুষ উভয়ের সহযোগিতা চাইলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আগরতলা, ৮ মার্চ (হি. স.)৷৷ আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন বন্ধ করতে নারী-পুরুষ উভয়ের সহযোগিতা চাইলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ তাঁর মতে, সমাজ সংস্কারের মাধ্যমেই সমাজের পরিবর্তন আনা সম্ভব৷ সাথে তিনি নারী-পুরুর্ষে সমানাধিকার চেয়েছেন৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার স্টেট এনএসএস ইউনিটের উদ্যোগে রাজধানী আগরতলা শহরে এক বর্ণাঢ্য রেলি সংগঠিত করা হয়েছে৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে রেলির আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেছেন৷


৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস৷ আজ নারীদের অধিকার আদায়ের দিন৷ গোটা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে৷ এ উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে স্টেট আরএসএস ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে৷ রেলিটি উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷ এদিন রেলির আনুষ্ঠানিক সূচনা করে রাজ্য কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, সমাজ থেকে নারী নির্যাতন পুরোপুরি বন্ধ করার জন্য আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে৷ শুধু তা-ই নয়, সর্বস্তরের মহিলা আজকের দিনে যাতে সঠিক দিশা খুঁজে পান, সে-বিষয় গুরুত্ব পেতে হবে৷


তাঁর কথায়, আমাদের রাজ্যে যে-সব ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে৷ তিনি আক্ষেপ করে বলেন, ২০২১ সালেও নারী-পুরুষের মধ্যে ব্যবধান রয়েছে৷ কাজের সময়ের মধ্যে ফারাক রয়ে গেছে৷ তিনি বলেন, বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল নারী স্বাধীনতা ও নারী মর্যাদার আন্দোলন৷ এ-বিষয়ে আমাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে৷ তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ প্রকল্প ঘোষণা করে নারীর কল্যাণের চেষ্টা চালাচ্ছেন৷ তবে, আমরা আজকের দিনে সমান অধিকার চাই৷


এ-প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বর্তমানে মাত্র সাড়ে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন৷ কিন্তু নারীর সকল ক্ষেত্রে সমান অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত মহিলারা তাদের অধিকার সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন না৷ এদিন তিনি আহ্বান জানান, নারী নির্যাতন বন্ধ করতে নারী-পুরুষ উভয়ের সহযোগিতা চাই৷ তাঁর মতে, সমাজ সংস্কারের মাধ্যমেই সমাজের পরিবর্তন আনা সম্ভব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top