News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের স্লোগান, উত্তাল রাজ্যসভা
Image

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের স্লোগান, উত্তাল রাজ্যসভা

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতেই হবে, এই দাবিতে মঙ্গলবারও রাজ্যসভায় দাবি জানালেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। ফলে এদিনও উত্তাল হল সংসদের উচ্চকক্ষ। বিরোধীদের সাংসদদের স্লোগান, হইহট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। দুপুর বারোটার পর পুনরায় অধিবেশন শুরু হলেও, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেই থাকেন বিরোধী সাংসদরা। ফলে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সমগ্র দেশবাসী। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা। প্রথম দিনই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলোচনার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদরা, বারবার মুলতুবি হয়েছিল রাজ্যসভার অধিবেশন। একইরকম বিশৃঙ্খলা দেখা গেল মঙ্গলবারও। এদিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যসভায় স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। ব্যাপক বিশৃঙ্খলার কারণে প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দু’টো পর্যন্ত দু’দফায় মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top