News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সার হাসপাতালে অবৈধ ভাবে চাকুরী
Image

ক্যান্সার হাসপাতালে অবৈধ ভাবে চাকুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ অটল বিহারি বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ১৪ জন নার্সকে অবৈধভাবে নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে বেকার নার্সদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷সাথে আরও কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে৷ মোট ৩৪ জনকে নিয়োগ করা হয়েছে৷ এর প্রতিবাদে বেকার নার্সরা সোমবার গোর্খা বস্তিতে স্বাস্থ্য অধিকর্তা অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷বেকার সিনিয়র নার্সদের বঞ্চিত করে রাজের ক্যান্সার হাসপাতালে জুনিয়র ১৪ জন নার্সকে নিয়োগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নার্সরা৷


এ ধরনের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানিয়ে বেকার নার্সরা সোমবার বোরখাবস্তিতে স্বাস্থ্য অধিকর্তা অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷আন্দোলনকারীরা অভিযোগ করেছেন গত চার বছর ধরে রাজ্যে কোন ধরনের নার্স নিয়োগ করা হচ্ছে না৷ ফলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চরম দুভর্োগ পোহাতে হচ্ছে৷ রাজ্যের হাসপাতালগুলিতে প্রয়োজনীয় সংখ্যক নার্স নেই৷ বেকার নার্স থাকা সত্ত্বেও তাদের কে নিযুক্ত করা হচ্ছে না৷ ২০১৩ সাল থেকে অনেকেই বেকার বসে আছেন৷


অবিলম্বে রাজ্যে ন্যূনতম পাঁচ হাজার নার্স সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ তারা অভিযোগ করেন গত ১৮ জানুয়ারি অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল হাসপাতালে ১৪ জন নার্সকে নিযুক্ত করা হয়েছে৷ সেই সাথে আরও কিছু লোক নিয়োগ করা হয়েছে বিভিন্ন পদে৷ চাকুরিপ্রাপকদের মধ্যে অনেকেই বয়সোত্তীর্ণ বলে জানা গিয়েছে৷ এই নিযুক্ত কে অবৈধ বলে তারা মনে করেন৷অবিলম্বে এই নিয়োগ বাতিল করে সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবি জানান তার
া৷তারা আরও অভিযোগ করেন নার্স নিয়োগের জন্য সরকারের তরফ থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷বিজ্ঞপ্তি জারি না করে কিভাবে ১৪ জন নার্সকে অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যানসার হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়েও প্রশ্ণ তুলেছেন আন্দোলনকারীরা৷অবিলম্বে বেকার নার্সদের সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top