News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনে নালিশ সিপিএমের, কটাক্ষ বিজেপির
Image

নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনে নালিশ সিপিএমের, কটাক্ষ বিজেপির

আগরতলা, ৮ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরায় সরকার গঠনর তিন বছর পূর্তিতে ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে প্রস্তাবিত সমাবেশ-কে ঘিরে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম৷ তাতে, তীব্র কটাক্ষ করেছে শাসক দল বিজেপি৷ বিজেপি মুখপাত্রের কথায়, সিপিএম আসলে কমপ্লেইন পার্টি অফ ইন্ডিয়া৷ তারা শুধুই অভিযোগ জানাতেই জানে৷


ত্রিপুরা এডিসি নির্বাচনকে ঘিরে স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় নির্বাচন আচরণ বিধি লাগু হয়েছে৷ ৯ মার্চ ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশের আয়োজন করেছে ত্রিপুরা সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্স-এ ওই সমাবেশে অংশ নেবেন৷ মৈত্রী সেতু সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি৷


সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস ওই সমাবেশ থেকে এডিসি-এর ভোটারদের নানা প্রলোভন দেখানো হবে বলে অভিযোগ এনেছেন৷ তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে ওই সমাবেশের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে বলে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন৷ এবিষয়ে শাসক দল বিজেপি সিপিএমর তীব্র ভাষায় সমালোচনা করেছে৷ দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সিপিএম আসলে কমপ্লেইন পার্টি অফ ইন্ডিয়া৷ তারা শুধুই অভিযোগ করতে জানে৷
তাঁর কথায়, সিপিএম ক্ষমতাসীন থাকাকালীন কখনও কোন অভিযোগ গৃহীত হত না৷ এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে৷ তাদের অভিযোগর নির্বাচন কমিশন প্রয়োজনে ব্যবস্থা নেবে৷ এদিন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, ৯ মার্চ-এর অনুষ্ঠান সরকারিভাবে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে৷ আমরা আমন্ত্রণ পেয়েছি৷ অন্য, রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷ যাদের ইচ্ছা হবে তারা সমাবেশে অংশ নেবেন৷ জোর করে কাউকে সমাবেশে আনা যায় না৷ আইপিএফটির ওই সমাবেশে অংশ গ্রহণ-এর প্রসঙ্গে কটাক্ষের সুরে একথা বলেন তিনি৷


প্রসঙ্গত, সরকার গঠনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে ৭ মার্চ থেকে বিভিন্ন দলীয় কর্মসূচি শুরু করেছে বিজেপি৷ সুব্রত বাবু বলেন, যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির, নেশামুক্ত ত্রিপুরা গঠনে গণ স্বাক্ষর সংগ্রহ, মহিলা মোর্চার পোষণ অভিযান, এসসি মোর্চার তরফে ২ লক্ষ পরিবারের কাছে পৌছানো, ওবিসি মোর্চার উঠোন সভা, জনজাতি মোর্চার সাইকেল রেলি এবং সংখ্যালঘু মোর্চার উদ্যোগে ৭৪ টি মন্ডলে সভা সংগঠিত করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top