News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : বিভিন্ন স্থানে সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু
Image

এডিসি ভোট : বিভিন্ন স্থানে সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ৮ মার্চ৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে৷ প্রথম দিনেই বামফ্রন্ট প্রার্থীরা বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের জন্য সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন৷


প্রাক্তন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সোমবার জিরানিয়া অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ তাছাড়া গোমতী জেলার উদয়পুরে মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন কিল্লা বাগমা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অমৃত সাধন জামাতিয়া ও মির্জা কাঠালিয়া রাজাপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মুরাসিং৷ মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে আয়োজিত জমায়েতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃবৃন্দ বলেন বর্তমানে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার উপজাতি জনগণের কল্যাণে কিছুই করছে না৷ বিগত বামফ্রন্ট সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছিল সেই সব প্রকল্পের কাজ শেষ করে ফিতা কাটার কাজ করে চলেছে বর্তমান সরকার৷ একমাত্র বামফ্রন্ট উপজাতি জনগণের কল্যাণে কাজ করবে বলে দলীয় নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷

রাজ্য এবং কেন্দ্রে যে সরকার রয়েছে তারা কর্পোরেটদের সেবা করতে চায় বলে তারা মন্তব্য করেন৷ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য নেতৃবৃন্দ গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ উল্লেখ্য বামফ্রন্টই প্রথম এডিসির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে৷ জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল এবং ভোটারদের মধ্যে এখন তৎপরতা তুঙ্গে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top