News Flash

  • Home
  • Uncategorized
  • সফরের আগে বাংলায় একাধিক টুইট করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
Image

সফরের আগে বাংলায় একাধিক টুইট করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বিকেলে ভার্চুয়ালি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন করবেন । তার আগে রবিবার বাংলায় টুইট করে জানালেন, মেট্রোর ফলে ‘মা কালীর’ দুই ‘পবিত্র মন্দির’ কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরের যোগাযোগ আরও উন্নত হবে। সেই সঙ্গে টুইটের ছত্রে ছত্রে বাংলা সংস্কৃতির উপর জোর দিলেন। রাজ্য সফরের আগে টুইটে তিনি প্রতিশ্রুতি দেন রাজ্যেকে উন্নয়নের শিখরে পৌঁছে দেব।    

টুইটে বাঙালি ভাবাবেগ উস্কে দিয়ে একাধিক ছবি পোস্ট করে বাংলায় মোদী লেখেন, ‘হুগলি থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক।’

আরও একটি বাংলা টুইটে মোদী লেখেন, ‘আপনারা জেনে খুশি হবেন, বরাহনগর ও দক্ষিণেশ্বরের নবনির্মিত স্টেশন দুটিতে অনেক অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যা সহজ জীবনযাত্রার জন্য আরও সহায়ক হবে । এই স্টেশনগুলিতে রয়েছে দৃষ্টি নান্দনিকতার ছোঁয়া।’

তাৎপর্যপূর্ণভাবে মেট্রো প্রকল্পের উদ্বোধনে বাংলার সংস্কৃতির উপর জোর দিয়েছেন মোদী। তিনি যে ছবি পোস্ট করেছেন, তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তির ছবিও আছে।  

বিধানসভা ভোট ঘোষণার আগে এই সফরের আগে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘বাংলার মহান ভূমিতে জন্মেছেন এমন ব্যতিক্রমী ব্যক্তিত্বরা দেশের অগ্রগতিতে অবদান রেখেছেন। সেই বাংলাকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। আগামীকাল একাধিক প্রকল্পের উদ্বোধনে আমি হুগলিতে হাজির থাকবো।’

প্রধানমন্ত্রীর সরকারি সফরসূচি প্রকাশ করে জানানো হয়েছে, সোমবার নোয়াপাড়া – দক্ষিণেশ্বর ৪.১ কিলোমিচার মেট্রো লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী মঙ্গলবার থেকে যাত্রী পরিষেবা শুরু হবে। তার ফলে উত্তর-দক্ষিণ মেট্রোয় এবার নিউ গড়িযা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করা যাবে। এই প্রকল্পে খরচ হয়েছে ৪৬৪ কোটি টাকা। পুরো টাকাটাই দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ৩০ কিলোমিটার তৃতীয় লাইনের উদ্বোধন করবেন তিনি। এই পথে স্টেশনগুলিকেও নতুন ভাবে গড়ে তোলা হয়েছে। সঙ্গে আজিমগঞ্জ – খাগড়াঘাট ডাবল লাইন ও ডানকুনি – বারুইপাড়া চতুর্থ লাইনে দেশবাসীকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।  

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top