News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ভারতের শক্তি : রাহুল গান্ধী
Image

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ভারতের শক্তি : রাহুল গান্ধী

পুদুচেরি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিশানায় ফের নরেন্দ্র মোদী সরকার। এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল বলেছেন, বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উপর আক্রমণ করছে, কারণ এই সরকার চাইছে সমস্ত ব্যবসা বড় কর্পোরেশনের দ্বারা নিয়ন্ত্রিত হোক। একইসঙ্গে রাহুল বলেন, “আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এই দেশের শক্তি।” বুধবার পুদুচেরিতে আসেন রাহুল, পুদুচেরির মুথিয়ালপেটে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন তিনি। 

রাহুল গান্ধী এদিন বলেন, “দেশের মেরুদণ্ড, কৃষকদের বিরুদ্ধে তিনটি কৃষি বিল এনেছে সরকার (বর্তমানে আইন)। আপনারা হয়তো ভাবছেন মৎস্যজীবীদের সঙ্গে বৈঠকে কৃষকদের সম্পর্কে আমি কেন কথা বলছি, আমি আপনাদের সমুদ্রের কৃষক মনে করি। যদি জমির কৃষকদের জন্য দিল্লিতে মন্ত্রিত্ব থাকতে পারে, তাহলে সমুদ্রের কৃষকদের জন্য কেন নয়?” কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, “বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উপর আক্রমণ করছে, কারণ এই সরকার চাইছে সমস্ত ব্যবসা বড় কর্পোরেশনের দ্বারা নিয়ন্ত্রিত হোক। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে মজবুত করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এই দেশের শক্তি।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top