News Flash

  • Home
  • Uncategorized
  • এমএসপি নিয়ে আইন নেই, কৃষকদের লুট করছে ব্যবসায়ীরা : রাকেশ টিকাইত
Image

এমএসপি নিয়ে আইন নেই, কৃষকদের লুট করছে ব্যবসায়ীরা : রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে পুনরায় কৃষকদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “‘‘ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে ভ্রম তৈরি করা হচ্ছে, সেটা ঠিক নয়। ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে।” প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর এমএসপি প্রসঙ্গে এদিন ভারতীয় কিসান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত বলেছেন, “আমরা কবে বলেছি এমএসপি শেষ হচ্ছে?”
আন্দোলনস্থল থেকে এদিন রাকেশ টিকাইত বলেছেন, “আমরা কবে বলেছি এমএসপি শেষ হচ্ছে? আমরা বলেছি এমএসপি নিয়ে আইন তৈরি করা উচিত। যদি এমন কোনও আইন তৈরি হয়, তাহলে সমগ্র দেশের কৃষকরা উপকৃত হবেন। এই মুহূর্তে, এমএসপি নিয়ে যেহেতু কোনও আইন নেই, তাই কৃষকদের লুট করছে ব্যবসায়ীরা।” উল্লেখ্য, তিনটি কৃষি আইন নিয়ে বিগত দু’মাসেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top