News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে ১২,১১০ কোটি টাকার কৃষিঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী পালিনাস্বামীর

তামিলনাড়ুতে ১২,১১০ কোটি টাকার কৃষিঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী পালিনাস্বামীর

চেন্নাই, ৫ ফেব্রুয়ারি (হি. স.) :  রাজ্যের প্রায় ১৬ লক্ষ কৃষক যারা ঋণ নিয়েছিলেন, তা মকুব করল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুতে সমবায় ব্যাঙ্ক মারফত কৃষকেরা যে ঋণ নিয়েছিলেন তা সম্পূর্ণ রূপে মকুবের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ই পালিনাস্বামী। মোট ১২,১১০ কোটি টাকার ঋণ মকুবের কথা শুক্রবার ঘোষণা করেছে তামিলের এআইডিএমকের সরকার।

পালিনাস্বামী এদিন জানিয়েছেন, এর ফলে কৃষকদের চাষ করতে সুবিধা হবে। গোটা লকডাউন কিংবা করোনার সংক্রমণে চাষে ক্ষতি হয়েছে। এছাড়াও গত বছরে দুটি বড় সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষ আবাদে। এদিন থেকে সরকারের নির্দেশ অনুযায়ী কৃষকদের সমস্ত ঋণ মকুব করা হল।এদিন তিনি আরও বলেন, ডিএমকের সরকার কৃষকদের বিনামূল্যে দুই-একর করে জমি দেবে বলেছিল চাষবাসের জন্য। সেটা পুরোটাই ভাওতা ছিল, এআইডিএমকে কোনও ভাওতাতে যায় না।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top