News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়া কুমারকে সতর্ক করল সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটি
Image

কানহাইয়া কুমারকে সতর্ক করল সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটি

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি(হি.স.): কেরিয়ারের শুরুতেই রীতিমতো হোঁচট খেলেন জেএনইউয়ের ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট তথা তরুণ সিপিআই নেতা কানহাইয়া কুমার। দল বিরোধী মন্তব্য এবং তাঁর সমর্থকদের উদ্ধত আচরণের অভিযোগে কানহাইয়াকে সতর্ক করল সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটি। তাঁর বিরুদ্ধে রীতিমতো প্রস্তাবও পেশ করেছে দল।


সম্প্রতি একাধিক বিতর্কিত কারণে শিরোনামে এসেছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা। একে তো সরাসরি দলের বিরুদ্ধে তিনি তোপ দেগেছেন। তার উপর তাঁর সমর্থকরা সম্প্রতি দলেরই এক নেতার বিরুদ্ধেও চড়াও হয়েছেন। বিহারের নেতাদের অভিযোগ, গত ১ ডিসেম্বর কানহাইয়া তাঁর দলবল নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকে নিজেরই দলের নেতা ইন্দু ভূষণকে মারধর করেছেন। স্রেফ দলের একটি বৈঠক পিছিয়ে যাওয়ার খবর জানানো হয়নি বলে, কানহাইয়ার সমর্থকরা দলের ওই পদাধিকারীকে মারধরের পাশাপাশি দলীয় কার্যালয়ে ভাঙচুরও করেছেন। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ সিপিআই নেতারা। যদিও, কানহাইয়া পরে দাবি করেছেন, সেদিনের ঘটনা তাঁর উপস্থিতিতে ঘটেনি। নিজের অনুগামীদের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। এর আগেও জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা বিতর্কে জড়িয়েছিলেন নিজের দল সিপিআইকে ‘কনফিউশন পার্টি অফ ইন্ডিয়া’ নামে কটাক্ষ করে। সেই বক্তব্যের জন্যও পরে তাঁকে ব্যাখ্যা দিতে হয়েছে।


গত ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত হায়দরাবাদে সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সূত্রের খবর সেই বৈঠকে কানহাইয়াকে  সতর্ক করে একটি প্রস্তাব পেশ করা হয়। কেন্দ্রীয় কমিটির ওই বৈঠকে দলের ১১০ জন সদস্য উপস্থিত ছিলেন। সেখানে ডি রাজা-সহ  সিপিআইয়ের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নাকি কানহাইয়ার আচরণে অসন্তোষ প্রকাশ করেন । মাত্র ৩ জন সদস্য ছাড়া বাকি সকলেই কানহাইয়ার বিরুদ্ধে আসা সেই প্রস্তাবকে সমর্থন করেন। তবে, কানহাইয়া নিজে উপস্থিত ছিলেন না অসুস্থতার কারণ দেখিয়ে।   যেভাবে কানহাইয়ার অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে প্রস্তাব পাশ করানো হল, তা বেশ তাৎপর্যপূর্ণ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top