News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের একতা ভাঙা যাবে না : অমিত শাহ
Image

ভারতের একতা ভাঙা যাবে না : অমিত শাহ

নয়াদিল্লি,  ৪ ফেব্রুয়ারি (হি.স.) : মিথ্যা প্রচার করে ভারতের একতাকে ভাঙা যাবে না। কৃষক বিক্ষোভে সমর্থন জানান বিদেশি তারকাদের এভাবেই একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ টুইট করে জানিয়ে দিলেন, ভারত নিজেদের সমস্যা মেটাতে জানে। এর জন্য বিদেশিদের মন্তব্যের প্রয়োজন হবে না।

কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে হঠাৎই সুর চড়িয়েছেন বিদেশি তারকারা। কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন পপ তারকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফারা। এর জেরেই শুরু হল বিতর্ক। এটি ভারতের সার্বভৌমত্ব্যের ওপর হানা,  অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ, বলে সরব হন সরব হলেন রাজনীতিবিদ থেকে সেলেবরা। খোদ টুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কোনও শক্তি ভারতের ঐক্য ভাঙতে পারবে না।   বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয় যে চাঞ্চল্যকর হ্যাশট্যাগ ব্যবহার করার লোভ দায়িত্বজ্ঞানহীন ও বেঠিক। এভাবেই ঘুরিয়ে রিহানা, গ্রেটাদের ‘পরামর্শ’ দিয়েছে সাউথ ব্লক। সেই বিবৃতির রেশ ধরে আসরে নামেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা।  বিদেশ মন্ত্রকের বিবৃতি রিটুইট করে শাহ লেখেন, ‘কোনও মিথ্যা প্রচার ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। একমাত্র উন্নয়নই সেই কাজটা করতে পারবে। উন্নয়নের লক্ষ্যে ভারত ঐক্যবদ্ধ আছে।’  

সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের দুটি ‘#IndiaTogether’ (ভারত একত্রিত) এবং ‘#IndiaAgainstPropaganda’ (কুপ্রচারের বিরুদ্ধে ভারত) ট্যাগ ব্যবহার করেন শাহ। সেই পথে হেঁটে জাতীয়তাবাদকেই হাতিয়ার করেছেন শাহের সতীর্থরা। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে লেখেন, ‘ভারতে ক্রমবর্ধমান ক্ষমতায় ভয় পেয়ে আমাদের দেশ এবং দেশের গণতন্ত্রকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করছে আন্তর্জাতিক শক্তি।’ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী, ভি কে সিং, রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, ধর্মেন্দ্র প্রধানরাও ‘ভারতকে অপমান’ করতে চাওয়া শক্তির বিরুদ্ধে মুখ খুলেছেন।

উল্লেখ্য, এর আগে কৃষকদের সমর্থনে বার্তা দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। সেই সময়ও ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। এবার হলিউড তারকার টুইটের পরই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় সরকার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top