News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চল দেশের বাইরে নয়, বাজেটের সুফল এই অঞ্চলেও সমানভাবে মিলবে : ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী
Image

উত্তর-পূর্বাঞ্চল দেশের বাইরে নয়, বাজেটের সুফল এই অঞ্চলেও সমানভাবে মিলবে : ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল ভারতের বাইরে নয়| ফলে, সব-কা সাথ, সব-কা বিকাশ মন্ত্রের সুফল গোটা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলও পাবে| তেমনি ত্রিপুরাও এর সুফল ঘরে তুলতে পারবে| সোমবার সচিবালয়ে নিজের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা| তাঁর কথায়, ভারতের উন্নয়নের কল্পনায় আজ সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| এতে ত্রিপুরা সহ গোটা দেশ উপকৃত হবে|

এদিন তিনি বলেন, সমস্ত কঠিন মুহূর্তকে মোকাবিলা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ বাজেট পেশ করেছেন| প্রত্যাশা মতোই উত্তর-পূর্বাঞ্চলের বরাদ্দ বেড়েছে| তাঁর দাবি, বাজেট বরাদ্দের বিস্তারিত তথ্য এখনও হাতে এসে পৌঁছয়নি| তবে সহজেই অনুমান করা যাচ্ছে, বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের সাথে ত্রিপুরাও উপকৃত হবে|
তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলকে আলাদাভাবে ভাবার কোনও কারণ নেই| ভারতের উন্নয়নের সাথে ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন হবে| তাঁর মতে, বাজেটে ত্রিপুরা বিদ্যুৎ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, বস্ত্র, জাতীয় সড়ক এবং গ্যাস খাতে বরাদ্দ পাবে| তাতে মজবুত হবে অর্থনৈতিক অবস্থা| সাথে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিও হবে| 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top