News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বিভিন্ন পুর সংস্থাগুলির খসড়া ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ৫,৯৩,৯৯৪
Image

ত্রিপুরায় বিভিন্ন পুর সংস্থাগুলির খসড়া ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ৫,৯৩,৯৯৪

আগরতলা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিভিন্ন পুর সংস্থাগুলির খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী এই সংস্থাগুলির মোট ভোটার রয়েছেন ৫,৯৩,৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৯৩,৫৩৯ জন। মহিলা ভোটার রয়েছেন ৩,০০,৪৩৯ জন। অন্যান্য ভোটার রয়েছেন ১৬ জন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই সংবাদ জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার জানান, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে। এই দাবি ও আপত্তিগুলি নিষ্পত্তি করা হবে ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০ ফেব্রুয়ারি|

খসড়া ভোটার তালিকা অনুযায়ী আগরতলা পুর নিগমে মোট ভোটার রয়েছেন ৩,৪8,৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭০,৩৩৫ জন। মহিলা ভোটার রয়েছেন ১,৭৪,৫৫৬ জন। অন্যান্য ভোটার রয়েছেন ১৪ জন। কৈলাসহর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৭,০৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,২ ১৮ জন। মহিলা ভোটার রয়েছেন ৮,৮৬২ জন। কুমারঘাট পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১০,০১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪,৮৪৯ জন এবং মহিলা ভোটার ৫, ১৬৮ জন। ধর্মনগর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ৩০,৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫,০৯১ জন এবং মহিলা ভোটার ১৫,৬৭৪ জন। পানিসাগর নগর পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৫,৭৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,৮৩৫ জন এবং মহিলা ভোটার ২,৯১৬ জন। আমবাসা পুর পরিষদে মোট ভোটার ১১,০০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫,৫৩৯ জন এবং মহিলা ভোটার ৫,৪৬৮ জন। কমলপুর নগর পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৮,৩৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪,০৬১ জন এবং মহিলা ভোটার ৪,৩০৯ জন। খোয়াই পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৩,৯৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৮৭৪ জন এবং মহিলা ভোটার ৭,০৫৬ জন। তেলিয়ামুড়া পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৫৯৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭,৮৩৬ জন এবং মহিলা ভোটার ৮,১০৬ জন। রাণীরবাজার পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১১,৩৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫,৭০৯ জন এবং মহিলা ভোটার ৫৬৫৯ জন। জিরানীয়া নগর পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৮,৬৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৩০৯ জন এবং মহিলা ভোটার ৪,৩৭২ জন। মোহনপুর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১২৭২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬,৩৯১ এবং মহিলা ভোটার ৬,৩৩৩ জন। উদয়পুর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ২৫,৮২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২,৭২৮ এবং মহিলা ভোটার ১৩,০৯৮ জন। অমরপুর নগর পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৮,১৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪,০৩৭ জন এবং মহিলা ভোটার ৪,১৩৫ জন। বিশালগড় পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৬,৪৬২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮,২৩১ জন এবং মহিলা ভোটার ৮,২২৯ জন।

মেলাঘর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৩,৭০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭,০৫৭ জন এবং মহিলা ভোটার ৬,৬৪৫ জন। সোনামুড়া নগর পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৮,৩৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪,০৯৮ জন এবং মহিলা ভোটার ৪,২৫৫ জন। বিলোনিয়া পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৬,১৩৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭,৮৮৫ জন এবং মহিলা ভোটার ৮,২৫০ জন। শান্তিরবাজার পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ৯,৪২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪,৭৯৮ জন এবং মহিলা ভোটার ৪,৬২৮ জন। সারাম নগর পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ৫,৩৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,৬৫৮ জন এবং মহিলা ভোটার ২,৭২০ জন। 

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top