News Flash

  • Home
  • Uncategorized
  • নিভৃতবাস কাটিয়ে সোমবারই মাঠে নামল ভারত, মঙ্গলবার থেকে অনুশীলন করবে ইংল্যান্ড দল
Image

নিভৃতবাস কাটিয়ে সোমবারই মাঠে নামল ভারত, মঙ্গলবার থেকে অনুশীলন করবে ইংল্যান্ড দল

চেন্নাই, ১ ফেব্রুয়ারি (হি.স.): নিভৃতবাসে থাকাকালীন তিনটি করোনা টেস্টেই নেগেটিভ চিহ্নিত হয়ে মাঠে ফিরল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সোমবারই প্রথমবার কোহলিদের পা পড়ল চিপকে। ইংল্যান্ডের মত ভারতীয় ক্রিকেটারদেরও ৬ দিনের কোয়ারান্টাই পর্ব শেষ হয়েছে সোমবার। নিভৃতবাসে থাকাকালীন তিনটি করোনা টেস্টেই নেগেটিভ চিহ্নিত হয়েছেন কোহলিরা। ফলে তাঁদের অনুশীলনে ফিরতে বাধা ছিল না। মঙ্গলবার পুরোদস্তুর নেট সেশনের ব্যবস্থা করা হলেও সোমবার সন্ধ্যায় চিপকে এক দফা আউটডোর সেশন সেরে নেন ভারতীয় ক্রিকেটাররা।

সোমবারই টিম ইন্ডিয়ার তরফে জানানো হয় যে, তিনটি কোভিট টেস্টে কারও রিপোর্ট পজিটিভ আসেনি। কোয়ারান্টাইনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার বিকাল ৫টা থেকে কোহলিদের আউটডোর সেশনের ব্যবস্থা করে হবে চিপকে।

সেই মতো বিরাট, রোহিত, অশ্বিন, বুমরাহরা এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে গা ঘামিয়ে নেন সন্ধ্যায়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রথম আউটডোর সেশনের ছবি পোস্ট করা হয়। মহম্মদ সিরাজ ইনস্টাগ্রামেও সতীর্থর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন।

সোমবার তৃতীয় করোনা টেস্টে উতরে গিয়েছে ইংল্যান্ড দলও। ফলে অনুশীলন শুরু করতে বাধা নেই জো রুটদের। মঙ্গলবার থেকেই চিপকে অনুশীলন শুরু করবেন ব্রিটিশ ক্রিকেটাররা। বেন স্টোকস, জোফ্রা আর্চার ও ররি বার্নস দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর থেকে ভারতে আসেননি। তাঁরা আগেই এদেশে পৌঁছন। তাই তাঁদের কোয়ারান্টাইন শেষ হয়েছে আগেই। তাঁরা অনুশীলনও শুরু করেছেন ইতিমধ্যেই।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top