News Flash

  • Home
  • Uncategorized
  • শশীকলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই : দিনাকরণ
Image

শশীকলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই : দিনাকরণ

বেঙ্গালুরু, ২৭ জানুয়ারি (হি.স.): অবশেষে মুক্তি পেলেন জয়ললিতার একসময়ের ছায়াসঙ্গী ভি কে শশীকলা। ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শেষ ৪ বছর তিনি জেলবন্দি ছিলেন। বুধবার সরকারি ভাবে তিনি মু্ক্তি পেয়েছেন। তবে, এখনই বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না শশীকলা। আগামী কিছু দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। শশীকলা মুক্তি পাওয়ায় ভীষণ খুশি এএমএমকে নেতা এবং শশীকলার ভাইপো টি টি ভি দিনাকরণ। দিনাকরণ জানিয়েছেন, ‘শশীকলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।’

বুধবার সকালে বেঙ্গালুরু মেডিক্যাল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বেলা এগারোটা নাগাদ সরকারিভাবে মুক্তি পেয়েছেন শশীকলা। গত ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হন তিনি, তিনি করোনা-আক্রান্ত হন। আগামী ৩ দিন যদি অক্সিজেন সাপোর্ট ছাড়া তিনি থাকতে পারেন তাহলে দশম দিনে তাঁকে  হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। শশীকলার আইনজীবী রাজা সেন্থুর পান্ডিয়ান জানিয়েছেন, ‘সমস্ত ফর্মালিটি সম্পন্ন হয়েছে। মেডিক্যাল উপদেশ অনুযায়ী কিছু দিন হাসপাতালে থাকবেন তিনি।

শশীকলার মুক্তি পাওয়ার খবরে অত্যন্ত খুশি এএমএমকে নেতা এবং শশীকলার ভাইপো টি টি ভি দিনাকরণ। বেঙ্গালুরুতে এদিন দিনাকরণ জানিয়েছেন, ‘আজ শশীকলা সরকারিভাবে মুক্তি পেয়েছেন। আমাদের জন্য অত্যন্ত আনন্দের সময়। চিকিৎসকদের পরামর্শের পর, তাঁকে তামিলনাড়ু নিয়ে আসার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top