News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অপরিসীম : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী
Image

শিশুদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অপরিসীম : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আজ এক অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া আইসিডিএস প্রকল্পে ৩০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে৷ দামছড়া বাজার শেডে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, দামছড়া বিএসি-র ভাইস চেয়ারম্যান দুষন্ত রিয়াং, সমাজসেবী মলিনা দেবনাথ, দামছড়া ব্লকের বিডিও পীযূষ দেব প্রমুখ৷

অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অপরিসীম৷ আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ৷ তাই শিশুদের শারীরিক সুুস্থতা ও তাদের পড়াশুনায় আগ্রহী করে তোলার বিষয়ে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ তিনি বলেন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সামাজিক ভাতা প্রদান সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের সুুবিধা রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার বিষয়েও সরকার চিন্তা ভাবনা করছে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামছড়া বিএসি-র চেয়ারম্যান উপেন্দ্র রিয়াং৷ স্বাগত বক্তব্য রাখেন দামছড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও সন্তোষ দাস৷ অনুষ্ঠানে ৩০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এলপিজি সংযোগ দেওয়া ছাড়াও এই প্রকল্পের অন্তর্গত আইসিডিএস সুুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মাননা ’াপন করা হয়৷

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top