News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন ধ্বংস করে দেবে ভারতের কৃষি ব্যবস্থাকে : রাহুল গান্ধী
Image

কৃষি আইন ধ্বংস করে দেবে ভারতের কৃষি ব্যবস্থাকে : রাহুল গান্ধী

কারুর (তামিলনাড়ু), ২৫ জানুয়ারি (হি.স.): কৃষি আইন নিয়ে মোদী সরকারকে আবারও আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারের রাহুলের আক্রমণ, “কৃষি আইন ধ্বংস করে দেবে ভারতের কৃষি ব্যবস্থাকে।” সোমবার তামিলনাড়ুর কারুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেছেন, “আমাদের কৃষকদের আক্রমণ করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তিনটি কৃষি আইন এনেছেন, এই তিনটি আইন ভারতের কৃষি ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং দুই-তিনজন শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। কল্পনা করুন, একটি আইনে পরিষ্কার বলা হয়েছে, নিজেদের সুরক্ষিত রাখার জন্য আদালতে যেতে পারবেন না কৃষকরা।”


কর্মসংস্থান নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল। রাহুল আরও বলেন, “আমাদের যুবকরা কাজ পাচ্ছেন না, এটা কিন্তু তাঁদের দোষ নয়। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ এর জন্য দায়ী।” বিজেপি ও আরএসএস-কে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী কী করেছেন তা দেখার জন্য আমরা যদি বিগত ৬ বছরের দিকে তাকাই, আমরা দেখতে পারব, ভারত দুর্বল হয়েছে, ভারত বিভক্ত হয়েছে, এমন একটি ভারত যেখানে বিজেপি-আরএসএস-এর মতাদর্শ সারা দেশে ঘৃণা ছড়াচ্ছে। আমাদের বৃহত্তম শক্তি, আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top