News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক
Image

দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ বিশালগড় এর সিপাহী জলা নৌকা ঘাটের সংলগ্ণ এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম মৃণাল হোসেন৷ জানা যায় মঙ্গলবার অধিক রাতে দুই যুবক বাইকে করে উদয়পুর থেকে বিশালগড়ে আসছিল৷ সিপাহী জলা নৌকা ঘাটের সংলগ্ণ এলাকায় এসে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে বাইককে ধাক্কা দেয়৷গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃণাল হোসেন নামে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়৷

আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷বর্তমানে জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওই যুবক৷ বিশালগড় থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত গাড়ি থেকে আটক করতে পারেনি পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গেছে গাড়ি চালকের দ্রুতগামী তার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ গত বেশ কিছুদিন ধরেই বিশালগড় এলাকায় পথদুর্ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে পথচলতি সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচল করে যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top