News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞানভিত্তিক চাষের উপর জোর দিতে কৃষকদের প্রতি সাংসদ রেবতী ত্রিপুরার আহ্বান
Image

বিজ্ঞানভিত্তিক চাষের উপর জোর দিতে কৃষকদের প্রতি সাংসদ রেবতী ত্রিপুরার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিজ্ঞানভিত্তিক চাষের উপর বেশি করে জোর দেওয়ার জন্যে সাংসদ রেবতী ত্রিপুরা রাজ্যের কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আজ দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে কৃষক সম্মেলনের উদ্বোধন করে বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার জন্যে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে৷ আয় বাড়াতে পারলে কৃষকরা তাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার উপর বেশি করে নজর দিতে পারবে৷ তাই প্রযুক্তিগত সুুবিধা সহ যে সমস্ত সুুযোগ সুুবিধা রয়েছে তা কাজে লাগিয়ে কৃষকদের ফসল উৎপাদন আরও বাড়ানোর দিকে নজর দিতে হবে৷ তিনি বলেন, কৃষকদের সুুবিধার জন্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র খোলা হয়েছে৷

প্রয়োজনের সময় এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা নেওয়ার জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷ তবেই অভিষ্ট লক্ষ্যে সহজে পৌঁছনো যাবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বিজ্ঞানভিত্তিক চাষের উপর বেশি করে জোর দিতে গুরুত্বারোপ করেছেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহসভাধিপতি হরিশংকর পাল, উত্তর চেবরী পঞ্চায়েতের প্রধান মিনতি দাস, সমাজসেবী প্রদীপ বরণ রায়, মনিহার দেববর্মা, কৃষি অনুসন্ধান পর্ষদের আঞ্চলিক অধিকর্তা ড. এ কে ত্রিপাঠি, ক’ষি অনুসন্ধান পর্ষদের ত্রিপুরা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ড. বিশ্বজিৎ দাস প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী দীপঙ্কর দে৷ অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত ক’ষি প্রদর্শনী স্টলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ অনুষ্ঠানে ২৮ জন মৌমাছি চাষীকে মৌমাছি পালনের জন্য বাক্স সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় এবং ৩০ জন চাষীকে ৩০টি স্পে মেশিন বিনামূল্যে প্রদান করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top