News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পরামর্শ বিরোধী দলনেতা
Image

আইনজীবীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পরামর্শ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ দেশে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতা আক্রান্ত৷ জটিল পরিস্থিতিতে দেশ এবং রাজ্য৷ দেশকে বাঁচাতে আইনজীবিদের ঘুরে দাঁড়াতে হবে৷ আইনজীবীদের ব্যুঝতে হবে তারা প্রথমে মানুষ৷ তারপর তারা আইনজীবী৷ কি পয়সা পেলেন কি পেলেন না, সেটা বড় বিষয় নয়৷ দেশকে রক্ষা করতে হবে৷ আইনজীবীদের ভূমিকা নিতে হবে৷ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে৷


শনিবার টাউন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়নের ১৫ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন থেকে এমনটাই অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ দেশ এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হওয়াতে দিল্লিতে যা ঘটছে তার প্রতিফলন ঘটছে রাজ্যে৷ ২০১৪ সাল এবং ২০১৯ সালে বিজেপি যে কথা বলে সরকারে এসেছে বিজেপি এর কোনটাই বাস্তবায়িত করে নি৷ ফলে সাধারণ মানুষ এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না৷ এদিকে সরকারও মানুষকে নিজেদের অধীনে রাখতে পারছে না৷

সরকার ভয়ে আশ্বস্ত হয়ে ধারাবাহিকভাবে জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে৷ আর এটা প্রতিহত করতে হবে৷ আর প্রতিহত না করতে পারলে এটা দেশবাসীর উপর আঘাত আসবে৷ শুধু তাই নয়, দলের ভেতর এক গোষ্ঠী অপর গোষ্ঠী দ্বারা আক্রান্ত হচ্ছে৷ আর এটা একটা অংশের মানুষ চোখ খুলে দেখছে৷ আরেকটা অংশের মানুষ উপভোগ করছে বলে জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে৷ আর সেই দিশা এগিয়ে নিয়ে যেতে আইনজীবিদের এর জটিল পরিস্থিতিতে সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাহিদাপূর্ন এবং তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি৷
দেশের কৃষি বিল ডান্ডা উঁচিয়ে পাশ করে নিয়েছে৷ এর দ্বারা স্পষ্ট গণতন্ত্রের উপর আক্রমণ শ্রমিক কৃষক এবং গরিব মানুষ দ্বারা আসছে না৷ এটা আসছে শোষকদের কাছ থেকে৷ আর এটা সরকার করছে পুঁজিপতিদের স্বার্থে৷ যার দরুন অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে৷ জি ডে পি নিম্নমুখী হচ্ছে৷ সাধারণ মানুষের আয়ের ক্ষমতা কমছে আর অপরদিকে পুঁজিপতিদের আয় বাড়ছে৷ আর এটা যে শুভ সংকেত নয় তা আলোচনায় তুলে ধরেন তিনি৷ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত আইনজীবী ইউনিয়নের সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top