News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত আমেরিকানদের মতো, হাঙ্গামা ও হিংসার ঘটনায় ক্ষুব্ধ : ট্রাম্প

সমস্ত আমেরিকানদের মতো, হাঙ্গামা ও হিংসার ঘটনায় ক্ষুব্ধ : ট্রাম্প

ওয়াশিংটন, ৮ জানুয়ারি (হি.স.): অনেক পরে হলেও, অবশেষে ক্যাপিটল বিল্ডিংয়ে হাঙ্গামা ও হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, সমস্ত আমেরিকানদের মতোই, ক্যাপিটল বিল্ডিংয়ে হাঙ্গামা ও হিংসার ঘটনায় তিনিও ক্ষুব্ধ। পাশাপাশি নিজের প্রেসিডেন্সি শেষ হচ্ছে মেনে নিয়ে, মসৃন পরিবর্তনেরও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বুধবার নজিরবিহীন হিংসা ও হামলায় উত্তাল হয়েছিল ওয়াশিংটন ডিসি। ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালান ডোলান্ড ট্রাম্পের হাজার হাজার অনুগামীরা। হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয় ৪ জনের।


ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসাত্মক ঘটনায় মার্কিন মুলুকের পাশাপাশি গোটা বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে। অবশেষে ক্যাপিটল বিল্ডিংয়ে হাঙ্গামার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্পও। বিদায়ী প্রেসিডেন্ট জানিয়েছেন, “সমস্ত আমেরিকানদের মতো, আমিও হিংসা ও হাঙ্গামায় হতাশ হয়েছি। বিল্ডিং সুরক্ষিত রাখার জন্য এবং অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেওয়ার জন্য আমি তৎক্ষণাৎ ন্যাশনাল গার্ড মোতায়েন করি। আমেরিকা সর্বদা আইন-শৃঙ্খলার দেশ হওয়া উচিত।” পাশাপাশি ডেমোক্র্যাট জো বাইডেনের জয় মেনে নিয়ে মসৃন পরিবর্তনেরও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের কথায়, ২০ জানুয়ারি শপথ নিতে চলেছে নতুন প্রশাসন। আমার লক্ষ্য এখন মসৃন, সুশৃঙ্খল পরিবর্তন নিশ্চিত করা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top