News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের বাণিজ্যিক উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে উচ্ছ্বসিত অমিত শাহ
Image

জম্মু ও কাশ্মীরের বাণিজ্যিক উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে উচ্ছ্বসিত অমিত শাহ

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি. স.): জম্মু ও কাশ্মীরের বাণিজ্যিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৮ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ কেন্দ্রীয় ক্ষেত্রীয় যোজনার অন্তর্গত। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয় যে বিশেষ জায়গা রয়েছে এই পদক্ষেপ তারই প্রমাণ বহন করছে। এই প্রকল্পের মাধ্যমে সমৃদ্ধির এক নতুন যুগের সূচনা হতে চলেছে জম্মু ও কাশ্মীরে বলে জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার একাধিক টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের হাত থেকে জম্মু ও কাশ্মীরকে মুক্ত করে সেখানে বিকাশবাদ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় ক্ষেত্রীয় যোজনার অন্তর্গত জম্মু ও কাশ্মীরের বাণিজ্যিক উন্নয়নের লক্ষ্যে ২৮ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর থেকে প্রমাণিত প্রধানমন্ত্রীর হৃদয়ে জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ স্থান রয়েছে। বাণিজ্যিক এই পরিকল্পনা কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এটাই প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে পরিচয় বহন করছে।

স্থানীয় উৎপাদনকারীরা এর থেকে সুবিধা পাবেন। ব্লক স্তরে রোজগার বৃদ্ধি পাবে। এই প্রকল্প উপত্যকার কুটির শিল্প, হস্তশিল্প এবং মাঝারি ও ছোট শিল্পের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে। নতুন করে শিল্পের সম্ভাবনা দেখা দেবে উপত্যকায়। এই প্রকল্প জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধির এক নতুন সূর্যোদয়। বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে উপত্যকায় বিনিয়োগ করার জন্য। ৪.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তরুণ প্রজন্মের মধ্যে দক্ষতা বৃদ্ধি পাবে এবং যে ব্যবসাগুলি রয়েছে সেগুলো শক্তিশালী হয়ে উঠবে। এতে করে উপত্যকা অন্যান্য রাজ্যের মতোই সক্ষম হয়ে উঠবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top