News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকের মৃত্যু নিয়ে কেন্দ্রকে কটাক্ষ চিদম্বরমের
Image

কৃষকের মৃত্যু নিয়ে কেন্দ্রকে কটাক্ষ চিদম্বরমের

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি. স.): তীব্র শীতের মধ্যে দিল্লি সীমান্তবর্তী এলাকাগুলিতে ৩৮ দিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। এরইমধ্যে দিল্লি-গাজীপুরের সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভরত অবস্থায় এক কৃষকের মৃত্যু হয়। উত্তরপ্রদেশের বাগপথ নিবাসী ওই কৃষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই প্রসঙ্গে বরিষ্ঠ এই কংগ্রেস নেতা দাবি করেছেন যে কেন্দ্রের উচিত অন্নদাতাদের ইচ্ছাগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করা। নিজেদের দাবি আদায়ের জন্য কৃষকদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে বলে জানান তিনি।


শনিবার নিজের টুইট বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম লিখেছেন, দিল্লির সীমান্তে ৩৮ দিন ধরে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছেন। এরই মধ্যে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকদের সংকল্পকে কুর্নিশ জানাই। নতুন কৃষি আইনকে বিলম্বিত রেখে পুনর্বিবেচনা করার জন্য সহমত হওয়া উচিত কৃষকদের। যে কোনও নতুন আইনকে কৃষক সম্প্রদায়ের চাহিদা এবং ইচ্ছানুযায়ী চলা উচিত।  

অন্যদিকে, এদিন কৃষক সংগঠনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৪ জানুয়ারির বৈঠকে যদি কোন রফাসূত্র বেরিয়ে না আসে তবে আন্দোলন আরও  তীব্র আকার ধারণ করবে। ৬ জানুয়ারি দেশজুড়ে ট্রাক্টর মিছিল করবে কৃষকরা। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top