News Flash

  • Home
  • Uncategorized
  • বামুটিয়ায় চোরের দৌরাত্ম্য
Image

বামুটিয়ায় চোরের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রাতের আঁধরে গাড়ি থেকে ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ মোহনপুরের বামুটিয়ার ছোট আমতলী এলাকায় গতকাল রাতে গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে৷সংবাদ সূত্রে জানা গেছে ওই এলাকার গাড়ির মালিক এবং চালকরা সাধারণত রাস্তার পাশেই গাড়ি রেখে রাতে বাড়িতে চলে যান৷এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশের শহর গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে৷

গতকাল রাতেও বামুটিয়া ছোট আমতলী এলাকায় এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে৷পরপর এসব ঘটনা সংঘটিত হতে থাকায় গাড়ির চালক এবং গাড়ির মালিকের মধ্যে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে৷ এ ব্যাপারে সিধাই থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷যানবাহনের চালক মালিক এবং স্থানীয় জনগণের দাবী এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য৷ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এভাবে চুরির হিড়িক পড়বে না পরে তারা মনে করেন৷ পুলিশের তরফে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top