News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের কৃষক-শ্রমিক সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী
Image

দেশের কৃষক-শ্রমিক সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): কৃষক এবং শ্রমিকদের  সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে উদ্যোগপতিদের ফায়দা করে দিচ্ছে মোদী সরকার। বছরের শেষ দিনে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।তিনি আরও দাবি করেছেন, ২০২০ সালে উদ্যোগপতিদের ২৩ ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ মকুব করা থেকে এটা প্রমাণিত যে সরকার শুধুমাত্র পুঁজিপতিদের হিতৈষী।

বছরের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নিজের টুইট বার্তায় লিখেছেন, কয়েকজন উদ্যোগপতির ২৩ ট্রিলিয়ন ৭৮ বিলিয়ন ৭৬ কোটি টাকা ঋণ এবছর মোদী সরকার মকুব করে দিয়েছে। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের প্রকৃত স্বরূপ। এই অর্থ দিয়ে দেশের ১১ কোটি পরিবার এর প্রতিটি  ২০ হাজার টাকা দিয়ে সহায়তা করা যেতে পারত। বর্তমানে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র পুঁজিপতি এবং বড় উদ্যোগপতিদের লাভবান করার জন্য কাজ করে চলেছে।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাহুল গান্ধীর দেশে না থাকার কারণ নিয়ে নিন্দায় সরব হয় কেন্দ্রের শাসক দল বিজেপি। এবার পাল্টা দেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কেরলের ওয়ানাডের সাংসদ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top