News Flash

  • Home
  • Uncategorized
  • মতাদর্শগতভাবে রাজনীতি করার জন্য শাসক দলকে পরামর্শ বিরোধী দলনেতার
Image

মতাদর্শগতভাবে রাজনীতি করার জন্য শাসক দলকে পরামর্শ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ উপলক্ষে অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে৷বুধবার এসএফআইয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগরতলা টাউন হলের সামনে এসএফআইয়ের নেতৃবৃন্দ সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷


এ উপলক্ষে আগরতলা টাউন হলে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এসএফআইয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ছাত্র নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস পালন করলে চলবেনা৷ ছাত্র আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷


মানিক সরকার বলেন ছাত্ররা সমাজের পথপ্রদর্শক৷ ছাত্র আন্দোলন সঠিক পথে পরিচালিত হলে সমাজ সঠিক পথে পরিচালিত হবে বলে তিনি মনে করেন৷ ছাত্র সংগঠনের মধ্য দিয়েই রাজনৈতিক আঙ্গিনায় সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন৷ এককালের দাপটে ছাত্রনেতা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন ছাত্রসমাজকে সঠিক পথ ধরেই এগোতে হবে৷ শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস কিংবা সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করলেই চলবে না ছাত্র আন্দোলন যাতে সঠিক পথের নিশান খুঁজে পায় সেজন্য বর্তমান নেতৃত্বকে সঠিক পথের সন্ধান করতে হবে৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে৷ এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সঠিক পথ দেখাতে পারে না বলে তিনি মনে করেন৷ রাজ্যে শাসন ক্ষমতায় আসার আগে বর্তমান শাসকদল রাজ্যবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে৷ রাজ্যের জনগণ তাদের উপর আস্থা হারাতে শুরু করেছেন৷ জনসমর্থন হারিয়ে পায়ের তলার মাটি খুঁজে না পেয়ে বর্তমান শাসকদল হামলা সংঘটিত করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ বিরোধী দলের নেতা-কর্মী সমর্থক এবং বাম ছাত্র যুবক তার ওপর হামলা সংগঠিত করে বিরোধীদের রাজনৈতিক তৎপরতা বন্ধ করা যাবে না বলেও তিনি স্পষ্টভাবে মন্তব্য করেন৷ রাজনৈতিক মতাদর্শগত ভাবে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top