News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষিত যুবদের মধ্যে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার মানসিকতা তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

শিক্ষিত যুবদের মধ্যে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার মানসিকতা তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রাজ্যের অর্থনৈতিক বিকাশে কৃষি, উদ্যান, মৎস্য, পশুপালন ও রাবার চাষের মতো প্রাথমিক ক্ষেত্রগুলির উন্নয়নে রাজ্য সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ এসমস্ত প্রাথমিক ক্ষেত্রগুলির সাথে যুক্ত জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্যের ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে৷


যে সমস্ত ক্ষেত্রগুলিতে ঋণ দেওয়ার সুুবিধা রয়েছে সেগুলির জন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার কর্মসূচি নিতে হবে৷ আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে ১৩৩ তম স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ সভায় সর্বশেষ এসএলবিসি-র বৈঠকে বিভিন্ন বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তা কতটুকু অগ্রসর হয়েছে তার পর্যালোচনা করা হয়৷ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে রাবার, মৎস্য, উদ্যান, কৃষি, ডেয়ারি শিল্প উল্লেখ্যযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে৷ এসব ক্ষেত্রের সঙ্গে যুক্তদের ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে কার্যকরী ভূমিকা নিতে হবে৷ ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে কাউকে যেন হয়রানি হতে না হয় সেজন্য ঋণ দেওয়ার পদ্ধতিকে সরলীকরণের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, ব্যাঙ্কগুলিকে কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ ঋণ প্রদান করবে তারজন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করতে হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে এখন নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার মানসিকতা তৈরি হয়েছে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লঙ্কামুড়ার এক শিক্ষিত যুবক সুুমন রুদ্রপালের উদাহরণ দিয়ে বলেন, স্বরোজগারের মাধ্যমে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছে৷ রাজ্যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে৷ এক্ষেত্রে যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে উদ্যোগী হয়েছেন তাদের চিহ্ণিত করে কেসিসি-র মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থা করার জন্য ব্যাঙ্কগুলির প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রাজ্যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে ৪০০ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে উদ্যোগীদের নিয়ে একটি প্রকল্প তৈরি করার জন্য মুখ্যসচিব মনোজ কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে বড় মাত্রায় কৃষকগণ ফুল, আদা, সব্জি চাষের সাথে যুক্ত রয়েছেন৷ উদ্যান চর্চা ও ভূমি সংরক্ষণ দপ্তরের মাধ্যমে তাদের চিহ্ণিত করে আর্থিকভাবে সহায়তা প্রদানের উদ্যোগ নিতে হবে ব্যাঙ্কগুলিকে৷ পাশাপাশি রাজ্যের যেসব স্থানে চেকড্যাম তৈরি হচ্ছে সেই এলাকার জেএফএমসিগুলিকে মৎস্য চাষে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাঙ্ক থেকে কেসিসি-র মাধ্যমে ঋণ প্রদানের জন্য ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী৷


সভায় পা’াব ন্যাশনাল ব্যাঙ্কের ডিজিএম আনন্দ কুমার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ২০২০-২১ অর্থবর্ষের অ্যানুয়েল ক্রেডিট প্ল্যানে রাজ্যে ব্যাঙ্কগুলি প্রতিটি ক্ষেত্রে ১০০ শতাংশ ডিসবার্সমেন্টের লক্ষ্যমাত্রা নিয়েছে৷ চলতি অর্থবর্ষের সেপ্ঢেম্বর মাস পর্যন্ত ক’ষি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহ অন্যান্য প্রাইমারি সেক্টরগুলির জন্য ২২৬৭.৭৭ কোটি টাকা ব্যাঙ্কগুলি ডিসবার্স করেছে৷ স্ট্যাণ্ড আপ ইণ্ডিয়া প্রকল্পে ২০২০-২১ অর্থবর্ষের সেপ্ঢেম্বর মাস পর্যন্ত ১০ জন এস সি / এস টি মহিলা সুুবিধাভোগীকে ঋণ দেওয়া হয়েছে৷ ডিজিএম আনন্দকুমার আরও জানান, ২০২০-২১ অর্থবর্ষের সেপ্ঢেম্বর মাস পর্যন্ত মিনি ডেয়ারি প্রকল্পে রাজ্যে ৫৭২টি প্রস্তাবিত ঋণের ম’রি দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক৷ চলতি অর্থবর্ষে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ৯৮ জনের শিক্ষা ঋণ মঞ্জুর করা হয়েছে৷ ২০২০ সালের সেপ্ঢেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২,২৩০টি গৃহ ঋণের মঞ্জুরি দেওয়া হয়েছে৷ এছাড়াও প্রধানমন্ত্রী স্ট্রিট ভেণ্ডর আত্মনির্ভর নিধি প্রকল্পে এবং মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় এখন পর্যন্ত ১,৯৮২টি ঋণের মঞ্জুরি দেওয়া হয়েছে৷ সভায় এছাড়াও ব্যাঙ্কের নতুন শাখা খোলা, পর্যটন বিকাশে সহায়তা, স্বসহায়ক দলগুলিকে ঋণ প্রদানে গুরুত্ব দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা হয়৷


এসএল বি সি-র ১৩৩তম সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব মনোজ কুমার, অর্থ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব শশীর’ন কুমার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায়, আগরতলাস্থিত রিজার্ভ ব্যাঙ্কের শাখার জেনারেল ম্যানেজার তমাল বিশ্বাস, এস এল বি সি কমিটির আওতাভুক্ত বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার রাজীব পুরি এবং এসএলবিসি কমিটির জেনারেল ম্যানেজার এস জি সাহা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top