News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধন ব্যাঙ্কের টাকা ছিনতাই, গ্রেপ্তার এক
Image

বন্ধন ব্যাঙ্কের টাকা ছিনতাই, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ গোমতী জেলার রাধাকিশোর পুর থানা এলাকা থেকে বন্ধন ব্যাংকের টাকা লুটের ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ৷ আটক যুবকের নাম প্রভাত হরি জমাতিয়া৷তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷


বন্ধন ব্যাংকের টাকা লুটের ঘটনার পর থেকেই প্রভাত হরি জমাতিয়া নামে ওই ব্যক্তি পলাতক ছিল৷ তার বাড়ি উদয়পুর এর মহারানী এলাকায়৷ পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খোঁজছিল৷গ্রেপ্তার এড়াতে সে পালিয়ে বেড়াচ্ছিল৷ রাধা কিশোরপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় অভিযুক্ত প্রভাত হরি জমাতিয়া অমরপুরে অবস্থান করছে৷সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অমরপুর থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top