News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা অনুমতিতে কামালঘাট বিদ্যালয় ১৭ জন শিক্ষক অনুপস্থিত, নোটিশ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
Image

বিনা অনুমতিতে কামালঘাট বিদ্যালয় ১৭ জন শিক্ষক অনুপস্থিত, নোটিশ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ মোহনপুরের কামাল ঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আচমকা সফর করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ বুধবার আচমকা সফর করতে গিয়ে শিক্ষামন্ত্রী লক্ষ করেন মোহনপুরের কামাল ঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ১৭ জন শিক্ষক বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন এ ধরনের অরাজকতা মূলক কাজকর্মে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷


অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের শোকজ নোটিশ পাঠাতে তিনি দপ্তর কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন৷ কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিদ্যালয় এর অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন

৷ বিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত বিষয় এবং কি কি অসুবিধা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত অবহিত হন শিক্ষা মন্ত্রী৷ বিদ্যালয়ে যেসব সমস্যা রয়েছে সেইসব সমস্যা দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ বিদ্যালয়ের ১৭জন শিক্ষক শিক্ষিকা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷
শিক্ষামন্ত্রী কড়া ভাষায় বলেন এভাবে অরাজকতার পরিবেশ কায়েম করতে দেওয়া হবে না৷ এবছর এমনিতেই করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

রাজ্য সরকার যখন পুনরায় শিক্ষাব্যবস্থাকে সচল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ঠিক সেই সময়ে বিনা অনুমতিতে ১৭ জন শিক্ষক শিক্ষিকা অনুপস্থিতি খুবই উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন৷ অনুপস্থিত শিক্ষক- শিক্ষিকারা সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি আরো জানান বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিক্ষক- শিক্ষিকা অভিভাবকসহ সকলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে৷ বিদ্যালয়গুলিতে কর্মসংসৃকতি ফিরে না আসলে সরকার ও প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করতে বাধ্য হবে বলে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন৷ শিক্ষামন্ত্রী আজ আরও বেশ কয়েকটি বিদ্যালয় আচমকা সফর করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top