News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল টাওয়ার ভাঙচুরের ঘটনায় নিন্দায় সরব রাজনাথ সিং
Image

মোবাইল টাওয়ার ভাঙচুরের ঘটনায় নিন্দায় সরব রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি. স.): কৃষক আন্দোলনের জেরে কংগ্রেস শাসিত পঞ্জাবে মোবাইল টাওয়ারের ভাঙচুরের ঘটনায় নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কৃষকদের উচিত পুনরায় বিবেচনা করে দেখে এমন পন্থা থেকে পিছু হটে আসা বলে দাবি করেছেন তিনি।


 বুধবার রাজধানী দিল্লিতে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এমন ধরনের ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। কৃষকদেরকে পুনরায় বিবেচনা করে দেখা উচিত। ভাঙচুরের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন। দেশের অর্থনীতিতে কৃষকদের অবদানকে কুর্নিশ জানিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, কৃষকরা হলেন অন্নদাতা। তারাই ভারতীয় অর্থনীতির মেরুদন্ড।
সম্প্রতি কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা কৃষক আন্দোলনে মাওবাদী এবং খালিস্তানি উপাদান রয়েছে বলে দাবি করেছিলেন।

এমন ধরনের মন্তব্যই বিরুদ্ধে নিন্দায় সরব হন রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়। কৃষক আন্দোলনে সরকার মর্মাহত। নতুন তিনটি কৃষি আইনের প্রতিটা ধারা নিয়ে কেন্দ্রের সঙ্গে যুক্তিপূর্ণ আলোচনায় বসা উচিত কৃষকদের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top